Monday , 1 June 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » 2025 » July (page 3)

Monthly Archives: July 2025

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা রাজবাড়ীতে এসে পৌঁছেছেন।

শেখ জাহিদ বিন আজিমঃ-  চব্বিশের গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে ও ‘দেশ গড়তে জুলাই পদযাত্রার’ অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা রাজবাড়ীতে এসে পৌঁছেছেন। বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেল ৫টার দিকে তারা রাজবাড়ী শহরের বড়পুল মোড়ে এসে পৌঁছান। এ সময় জেলার নেতৃবৃন্দ তাদের রিসিভ করেন। পরে তারা বড়পুল মোড় থেকে পদযাত্রা করে ১নং রেলগেটে শহীদ স্মৃতি চত্বরের সমাবেশস্থলে আসেন। এর ... Read More »

আগামী ৫ আগস্ট ২০২৫ (সোমবার) সারা দেশে ব্যাংক বন্ধ থাকবে

মোঃ কবির হোসেন: আগামী ৫ আগস্ট ২০২৫ (সোমবার) সারা দেশে ব্যাংক বন্ধ থাকবে। দিনটি ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ হিসেবে সরকার ঘোষিত ছুটির দিন হওয়ায় বাংলাদেশ ব্যাংক থেকে দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (১৭ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে এসংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। বাংলাদেশ সরকার, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে গত ২ জুলাই জারি করা ... Read More »

ছাড় নয়, গোপালগঞ্জে এনসিপির ওপর হামলাকারীদের : অন্তর্বর্তী সরকার

মোঃ জাকির হোসেন:  গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার। এনসিপির সমাবেশে বাধা দেওয়া মৌলিক অধিকার লঙ্ঘন বলে জানিয়েছে সরকার। হামলাকারীদের শাস্তি সরকার নিশ্চিত করবে বলে জানানো হয়েছে। আজ বুধবার বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে সরকার বলছে, গোপালগঞ্জে আজ সহিংসতার ব্যবহার সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য। বিপ্লবী আন্দোলনের এক বছর ... Read More »

রাজবাড়ীতে জেলার পাংশা উপজেলার সন্ত্রাসী সালমান শাহ গ্রেপ্তার

শেখ জাহিদ বিন আজিমঃ-  রাজবাড়ী জেলার পাংশা উপজেলার চিহ্নত চাঁদাবাজ ও অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী সালমান শাহকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৬ জুলাই) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন। এর আগে, মঙ্গলবার দিবাগত রাত সোয়া ২টার দিকে পাংশা উপজেলার শরিষা ইউনিয়নের খামারডাঙ্গি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সালমান শাহ ... Read More »

একটাই দাবি জুলাই হত্যার বিচার হোক নির্বাচনের আগে

মোঃ কবির হোসেন:   রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) জুলাই শহীদ দিবস ২০২৫ পালিত হয়েছে। এদিন রংপুরের ২২ শহীদের পরিবার জোরালোভাবে দাবি জানান, আগামী জাতীয় নির্বাচনের আগেই ‘জুলাই সনদ’ বাস্তবায়ন ও ২০২৪ সালের হত্যাকাণ্ডের বিচার করতে হবে।মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে শহীদ আবু সাঈদ স্মরণে আয়োজিত এই আলোচনায় কান্নায় ভেঙে পড়েন শহীদ পরিবারের সদস্যরা। অনুষ্ঠানে উপস্থিত আইন উপদেষ্টা ... Read More »

দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিতে বাড়ছে প্রধান নদ-নদীর পানি, ৪ জেলায় বন্যার শঙ্কা

মোঃ জাকির হোসেন: দেশের বিভিন্ন অঞ্চলে বিশেষ করে খুলনা ও যশোর বিভাগে গতকাল সোমবার ও আজ মঙ্গলবার প্রবল বৃষ্টির কারণে প্রধান নদ-নদীর পানি বাড়তে শুরু করেছে। স্থল নিম্নচাপ ও মৌসুমি বায়ু সক্রিয় হওয়ার কারণেই এই বৃষ্টি বলে জানান আবহাওয়া অফিস।  যার প্রভাবে গঙ্গা-পদ্মা, তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বেড়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র আজ দুপুরে জানিয়েছে, আগামী এক ... Read More »

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকিতে রুশ অর্থনীতিতে উল্টো স্বস্তি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়াকে যুদ্ধ বন্ধ করতে ৫০ দিনের ‘আল্টিমেটাম’ দিয়েছেন, অন্যথায় রাশিয়ার ওপর ‘খুব কঠোর শুল্ক’ আরোপের হুঁশিয়ারি দিয়েছেন হোয়াইট হাউজ থেকে। কিন্তু এই ঘোষণার পর পরই রুশ অর্থনীতিতে আশ্চর্যজনকভাবে ইতিবাচক পরিবর্তন এসেছে। রুবলের মূল্য বৃদ্ধি পেয়েছে এবং মস্কোর শেয়ারবাজার চাঙ্গা হয়েছে। রয়টার্সের খবরে এই তথ্য জানানো হয়েছে। রাশিয়ার রাজনীতি বিশ্লেষকদের মতে, ট্রাম্প যতটা কঠোর হবেন বলে বাজার ... Read More »

প্রাথমিক বাছাইয়ে ফেল করেছে নিবন্ধন চাওয়া নতুন ১৪৪টি দল

মোঃ ইউসুফ খান:-  নির্বাচন কমিশনের (ইসি) প্রাথমিক বাছাইয়ে ফেল করেছে নিবন্ধন চাওয়া নতুন ১৪৪টি দল। এর ফলে ঘাটতি থাকা কাগজপত্র ইসিতে জমা দিতে ১৫ দিন সময় পাচ্ছে নতুন দলগুলো। মঙ্গলবার ইসির অতিরিক্ত সচিব কেএম আলী নেওয়াজ গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি জানান, প্রথম ধাপে ৬২টি দলকে চিঠি দেওয়া হবে। পরবর্তী ধাপে অন্যান্য দলগুলোকেও চিঠি দেওয়া হবে। এক্ষেত্রে ১৫ দিন সময়ের ... Read More »

এনবিআরের ৮ কর্মকর্তা বরখাস্ত, বদলির আদেশ ছেঁড়ার অভিযোগে

বদলির আদেশ প্রকাশ্যে ছিঁড়ে ফেলার অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পাঁচ যুগ্ম কর কমিশনার ও তিন উপ-কর কমিশনারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার(১৫ জুলাই) অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন: কর অঞ্চল-২ এর যুগ্ম কর কমিশনার মাসুমা খাতুন, কর অঞ্চল-১৫ এর মুরাদ আহমদ, কুষ্টিয়া কর অঞ্চলের মোহাম্মদ মোরশেদ উদ্দিন, নোয়াখালী ... Read More »

ড. ইউনূস ‘জাতীয় সংস্কারক’ উপাধি পেতে ইচ্ছুক নন

 মোঃ কবির হোসেন: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ‘জাতীয় সংস্কারক’ উপাধি নিতে ইচ্ছুক নন বলে জানানো হয়েছে। একইসঙ্গে সরকারও তাকে এ ধরনের কোনো উপাধি দেওয়ার পরিকল্পনা করছে না। সোমবার হাইকোর্টের একটি বেঞ্চ ড. মুহাম্মদ ইউনূসকে ‘জাতীয় সংস্কারক’ ঘোষণা করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছিল। ওই রুলের বিষয়ে মঙ্গলবার এক বিবৃতিতে সরকারের ... Read More »

Scroll To Top