সৌদি আরবের ক্রীড়ামন্ত্রী ও সৌদি গেমস আয়োজক কমিটির সভাপতি আবদুল আজিজ বিন তুর্কি আল ফয়সালের আমন্ত্রণে সৌদি আরবে গেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
শনিবার (২৫ নভেম্বর) সরকারি সফরে তিনি সৌদির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, সফরকালে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে সেনাবাহিনী প্রধান আগামী ২৬ থেকে ২৭ নভেম্বর সৌদি আরবে অনুষ্ঠিতব্য সৌদি ন্যাশনাল গেমস-২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠান অবলোকন করবেন।
সেখানে অনুষ্ঠিতব্য ইসলামিক সলিডারিটি স্পোর্টস ফেডারেশনের জেনারেল এসেম্বলিতে অংশগ্রহণ করবেন। পাশাপাশি তিনি বিভিন্ন দেশ থেকে আগত প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে অংশগ্রহণসহ পারস্পরিক ক্রীড়া উন্নয়নমূলক বিভিন্ন বিষয়ে মতবিনিময় করবেন।
আইএসপিআর জানায়, সফর শেষে সেনাবাহিনী প্রধান আগামী ২৮ নভেম্বর সকালে বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন।
Welcome To B News Just another WordPress site
