যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনে কথা বলেছেন ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের জিম্মি অবস্থা থেকে মুক্তি পাওয়া দুই মার্কিন নাগরিক মা ও মেয়ে। খবর-বিবিসি
জেরুজালেমে মার্কিন দূতাবাস সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) একটি ছবি প্রকাশ করেছে। ওই ছবিতে শিকাগোর বাসিন্দা জুডিথ তাই রানান ও তার ১৭ বছরের মেয়ে নাতালি রানানকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনে কথা বলতে দেখা যায়।
বাইডেন বলেন, আমরা খুবই কৃতজ্ঞ যে তারা নিরাপদে আছে। আমরা সব জিম্মিকে তাদের প্রিয়জনের কাছে ফিরে দেওয়ার জন্য আমাদের যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাব।
হামাস-ইসরায়েল সংঘাত শুরুর দিন দক্ষিণ ইসরায়েলের কিবুতজ নাহাল ওজ এলাকা থেকে তাদের বন্দি করেছিল হামাস।
এর আগে হোয়াইট হাউস থেকে একটি বিবৃতিতে বাইডেন জানিয়েছিলেন, তিনি আনন্দিত যে তারা খুব দ্রুত তাদের পরিবারের কাছে ফিরে যাচ্ছে।
হামাসের সামরিক শাখা আল-কাসাম ব্রিগেডের শেয়ার করা একটি ভিডিওতে রেড ক্রসের ইউনিফর্ম পরা কর্মীদের জিম্মি থেকে মুক্ত দুজনকে সাহায্য করতে দেখা গেছে।
Welcome To B News Just another WordPress site
