মধ্য চিলির বায়োবায়ো অঞ্চলে ট্রেন ও মিনিবাসের ধাক্কায় ৭ জন নিহত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে। এতে মিনিবাসের ১৪ আরোহীর সাত জনই প্রাণ হারায়।
শুক্রবার রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। খবর টাইমস অব ইন্ডিয়ার।
সেনা পুলিশের জুয়ান ফ্রান্সিসকো গণমাধ্যমকে জানিয়েছেন, রাজধানী সান্তিয়াগো থেকে পাঁচশ’ কিলোমিটার দক্ষিণে সান পেদ্রো ডি লা পাজের একটি অঞ্চলে এ দুর্ঘটনা ঘটে।
ট্রেন পরিচালনাকারী রাষ্ট্রীয় কোম্পানি ইএফই সুর এক বিবৃতিতে বলেছে, ট্রেন ক্রসিংয়ের সময়ে ক্রসিং ব্যারিয়ার ঠিকমতোই কাজ করছিল।
কোম্পানিটি নিহতদের পরিবারের প্রতি শোক জানিয়েছে। একইসঙ্গে বলেছে, ট্রেন যাত্রী কেউ গুরুতর আহত হয়নি।
Welcome To B News Just another WordPress site
