Wednesday , 24 June 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » মফঃস্বল » বাগমারা ঝিকরায় তিনটি পূজামন্ডপ পরিদর্শন করেন ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম

বাগমারা ঝিকরায় তিনটি পূজামন্ডপ পরিদর্শন করেন ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীর বাগমারা উপজেলার ১২নং ঝিকরা ইউনিয়নে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজার মন্ডব পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেছেন ইউপি চেয়ারম্যান -মোঃ রফিকুল ইসলাম।
বুধবার ৫ (অক্টোবর ২০২২) দুুুপুরে উপজেলার ঝিকরা ইউনিয়নের রণশিবাড়ী বাড়ি বুড়ি মাথা মন্দির, ঝাড়গ্রাম সার্বজনীন কালী ও দুুুুর্গা মন্দির, বারুইপাড়া সার্বজনীন মিলন মন্দিরে পুজামন্ডবে গিয়ে শুভেচ্ছা বিনিময় করেন সনাতন ধর্মাবলম্বীদের সাথে তিনি।
এসময় সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্য চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। মসজিদে আজান হবে, মন্দিরে ঘণ্টা বাজবে। সবাই মিলে মিশে সমাজে বেঁচে থাকতে হবে। শান্তি পূর্ণভাবে এ উৎসব পালনে আমাদের সহায়তা সব সময় থাকবে।
এসময় উপস্থিত ছিলেন ঝিকরা ইউনিয়ন আ.লীগের সাধারন সম্পাদক মোঃ মানিক প্রামানিক, ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ মোসারফ হোসেন, ঝিকরা ক্যাম্পের এস আই মোস্তফা সহ- পুলিশ সদস্য, মোঃ আমিনুল ইসলাম মাষ্টার, ইউপি সদস্য মোঃ আঃ জব্বার চৌবদার,মোঃ পরেশ উল্ল্যা, মোবারক হোসেন, মোঃ ইয়াহিয়া আল- মামুন, আঃ রহিম মন্ডল, মহিলা সদস্য মোছাঃ নাছিমা বিবি, মোছাঃ মোরশেদা বিবি, মোঃ আবুল কালাম, মোঃ শফিকুল ইসলাম টুকু, ডাঃ মোঃ এমদাদুল হক,মোঃ মিলন হোসেন, মোঃ রইচ উর্দ্দিন, আনসার সদস্য ও গ্রাম- পুুলিশ – সহ স্থানীয় ছাত্রলীগ, যুবলীগ ও আ.লীগের নেতাকর্মীবৃন্দরা

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top