ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে চার দিনের সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
এ নিয়ে বিমানবন্দরের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, ভিভিআইপি মুভমেন্টের (প্রধানমন্ত্রীর আগমন) কারণে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিট থেকে রাত ৮টা ১৫ মিনিট পর্যন্ত ঢাকায় ফ্লাইট ওঠানামা বন্ধ থাকবে। এয়ারলাইন্সগুলোকে এসময়ের মধ্যকার ফ্লাইটগুলো এগিয়ে বা পিছিয়ে নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
এছাড়াও বিমানবন্দরের যাত্রীদের সময় নিয়ে বিমানবন্দরের উদ্দেশে রওনা হতে অনুরোধ করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
Welcome To B News Just another WordPress site
