Thursday , 25 June 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » মফঃস্বল » বাগমারায় ঝিকরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্মিত ভবনের চাবি হস্তান্তর

বাগমারায় ঝিকরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্মিত ভবনের চাবি হস্তান্তর

রেজাউল করিম বাগমারা (রাজশাহী)প্রতিনিধিঃ বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজশাহী-৫৫ বাগমারা-৪ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি গত ২৪/০২/২০২২ তারিখে উপজেলার ঝিকরা ইউনিয়নের ঝিকরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্মিত ভবনের উদ্বোধন করেন। তারা ধারাবাহিকতায় শনিবার উপজেলার ঝিকরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্মিত ভবনের চাবি হস্তান্তর করেন উপজেলা প্রকৌশলী মোঃ খলিলুর রহমান। এনআইডিজিপি এস-৪ প্রকল্পের আওতায় প্রতিষ্টানে ৮৩ লাখ ২৩ হাজার ৭ শ, ৪০ টাকা ব্যয়ে বাগমারা উপজেলার ঝিকরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্মিত ভবনের চাবি হস্তান্তর করা হয়। শনিবার সকাল ১১ টার সময় উপজেলা শিক্ষা অফিসার মুনিরা খাতুন এর নিকট চাবি হস্তান্তর করেন উপজেলা প্রকৌশলী মোঃ খলিলুর রহমান। এ সময় উপস্তিত ছিলেন বাগমারা উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি এ কে এম আফতাব উর্দ্দিন আবুল, ঝিকরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রভেসর আবুল কালাম আজাদ, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মোঃ মানিক প্রামানিক, সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল কালাম, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম টুকু, এ সময় আরো উপস্তিত ছিলেন মোঃ মোসারফ হোসেন দেওয়ান, ঝিকরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ আশাদুল ইসলাম, ইউনিয়ন কমিটির সদস্য মোঃ রাশেদ আলী, ইউপি সদস্য মোঃ মকলেছুর রহমান, মোঃ মোজাম্মেল হক, বাবুল হোসেন, প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য- মোঃ সিরাজ উর্দ্দিন সহ- প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক উপস্তিত ছিলেন।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top