Thursday , 7 May 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » অপরাধ » রাজধানীতে বাসের ধাক্কায় প্রাণ গেল

রাজধানীতে বাসের ধাক্কায় প্রাণ গেল

রাজধানীতে দারুসসালাম এলাকায় রইছ পরিবহনের একটি বাসের ধাক্কায় সাজ্জাদ (২৫) নামে এক গার্মেন্টসকর্মীর মৃত্যু হয়েছে। বুধবার (৯ মার্চ) সকালে এ ঘটনা ঘটে। তার নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

দারুসসালাম থানার উপপরিদর্শক (এসআই) মো. ইয়াহিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকালে কর্মস্থলে যাওয়ার জন্য মাজার রোড পার হচ্ছিলেন সাজ্জাদ। এ সময় রইছ পরিবহনের একটি বাসের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি মারা যান।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে থেকে মরদেহটি উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠায়। ইতোমধ্যে মরদেহের সুরতহাল শেষ হয়েছে। এখন ময়নাতদন্তের কাজ চলছে।

নিহতের পরিবারকে বিষয়টি জানানো হয়েছে। ঘাতক বাসটি আটক করা গেলেও চালক বা হেলপার কাউকে পাওয়া যায়নি বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top