Saturday , 9 May 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » মফঃস্বল » বাগমারায় শীতবস্ত্র বিতরণ করেন নব-নির্বাচিত ইউপি সদস্য শাহাদৎ হোসেন

বাগমারায় শীতবস্ত্র বিতরণ করেন নব-নির্বাচিত ইউপি সদস্য শাহাদৎ হোসেন

প্রকাশিতঃ ১৯ জানুয়ারী ২০২২ সময় রাত ৮ টা।

নিজস্ব প্রতিনিধি : রাজশাহীর বাগমারা উপজেলার ১২নংঝিকরা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের খোর্দ্দঝিনা গ্রামে গরীব ও দুস্থ্য শীতার্ত মানুষের মাঝে নব-নির্বাচিত ইউপি সদস্য মোঃ শাহাদৎ হোসেন এর নিজ তহবিল থেকে উপহার হিসেবে শীতবস্ত্র প্রদান কার্যক্রম অব্যাহত রয়েছে।

উপজেলার ঝিকরা ইউনিয়নের খোর্দ্দঝিনা গ্রামের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে গিয়ে উপহার শীতবস্ত্র শীতার্ত মানুষের নিকট পৌছে দিচ্ছেন ঝিকরা ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ- সভাপতি ও নব-নির্বাচিত ইউপি সদস্য মোঃ শাহাদৎ হোসেন।

বুধবার (১৯ জানুয়ারী ২০২২) দুপুর ১২ টার সময় মদাখালী বাজারে দলীয় অফিসে কম্বল বিতরণ করেছেন মোঃ শাহাদৎ হোসেন। দুপুরে গরীব অসহায় দুঃস্থদের মাঝে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের মাঝে কম্বল বিতরণ করেন ৫নং ওয়ার্ড আ,লীগের সহ- সভাপতি নব-নির্বাচিত ইউপি সদস্য মোঃ শাহাদৎ হোসেন।

এখানে অনেক গরীব অসহায় মানুষকে কম্বল প্রদান করা হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্তিত বক্তব্যে শাহাদৎ হোসেন বলেন, শীতে কোন মানুষকে যাতে কষ্ট পেতে না হয়, জন্য শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। নব-নির্বাচিত ইউপি সদস্যর নিজ তহবিল থেকে শীতার্ত মানুষের জন্য শীতবস্ত্র দিয়েছেন। শীতের শুরু থেকে কম্বল বিতরণ করছি। ঝিকরা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের খোর্দ্দঝিনা গ্রামে শীতার্ত মানুষকে কম্বল দেওয়া হচ্ছে। আগামীতেও এই ওয়ার্ডে কার্যক্রম অব্যাহত থাকবে।

এ সময় উপস্তিত ছিলেন ডাঃ মোঃ রুস্তম আলী, মোঃ মোজাম্মেল হক দর্জি, ডাঃ মোঃ সাইদুর রহমান, সোনালপাড়ার মোঃ আহাদ আলী, মোঃ সবুজ আহমেদ, মোঃ ময়নুল ইসলাম সহ- স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top