Saturday , 9 May 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » জাতীয় » ইসি গঠনে আ.লীগের ৪ প্রস্তাব

ইসি গঠনে আ.লীগের ৪ প্রস্তাব

নির্বাচন কমিশন (ইসি) গঠন নিয়ে রাষ্ট্রপতির সংলাপে অংশ নিয়ে কমিশনের প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানো ও আইন প্রণয়নসহ চার প্রস্তাব দিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

সোমবার বিকালে দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন ১০ সদস্যের প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে এসব প্রস্তাব দেয়।

পরে দলটির কার্যালয়ে এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, বৈঠকে রাষ্ট্রপতির কাছে আওয়ামী লীগের পক্ষ থেকে একটা প্রস্তাবনা দেয়া হয়েছে। এতে ইসি শক্তিশালীকরণ, আইন প্রণয়ন, ইসির প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানো ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের প্রস্তাব দেয়া হয়েছে।

প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনারদের নিয়োগের বিষয়েও কয়েকটি প্রস্তাব দেয়া হয়েছে। তাদের নিয়োগের জন্য একটি আইন প্রয়োজন বলেও মনে করে আওয়ামী লীগ।

এর আগে বিকাল ৩টা ৫৫ মিনিটে প্রতিনিধি দল নিয়ে বঙ্গভবনে পৌঁছান আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৫টা ১০ মিনিটে বৈঠক শেষে বের হন তারা।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top