Thursday , 7 May 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » রাজনীতি » দল আগে জানলে পাপিয়া এসব অপকর্ম করতে পারত না

দল আগে জানলে পাপিয়া এসব অপকর্ম করতে পারত না

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শামীমা নূর পাপিয়ার পরিচয় যেটাই হোক, অপরাধ অনুযায়ী তার বিচার হবে। আমাদের সরকারের আমলে এ ধরনের অনেক বিচার প্রক্রিয়াধীন। দল আগে থেকে বুঝতে পারলে পাপিয়া এসব অপকর্ম করতে পারত না। সোমবার সচিবালয়ে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব মন্তব্য করেন। এ বিষয়ে ওবায়দুল কাদের বলেন, সরকার দলের হোক কিংবা বাইরের হোকÑ কোনো অপরাধীকে পার পেয়ে যেতে দেইনি। সব অপরাধীকেই বিচারের আওতায় আনা হয়েছে। পাপিয়ার পরিচয় যেটাই হোক, অপরাধী হিসেবে এবং অপরাধ অনুযায়ী বিচার হবে।
পাপিয়ার মক্ষীরানী হয়ে ওঠার পেছনে যারা আছেন, তাদের খুঁজে বের করা হবে কি না প্রশ্নে সেতুমন্ত্রী বলেন, হবে না কেন? কারও অপরাধের বিচার করতে গেলে তো পেছনের লোকও খোঁজা হয়। তারা সামনে আসবে না, এটা মনে করার কোনো কারণ নেই। বিষয়টি আদালতে গেলেই সব কিছুই সামনে আসবে।
পাপিয়ার মতো অনেকে আওয়ামী লীগের নাম ব্যবহার করে অপকর্ম করছে কি না এমন প্রশ্নে ওবায়দুল কাদের বলেন, আমি একটা বিষয় পরিষ্কার করে বলতে চাই, অন্য সব সরকারের সঙ্গে আওয়ামী লীগ সরকারে পার্থক্যটা হচ্ছেÑ অন্যান্য সরকার অপরাধী-অপকর্মকারীদের বিচারের আওতায় নিয়ে আসার বিষয়টি অবহেলা ও উপেক্ষা করে। তাই অপরাধীরা শাস্তি পায়নি। আমরা কোনো অপরাধীর দল দেখি না। এই সরকারের পক্ষ থেকে আইন প্রয়োগকারী সংস্থাকে নির্দেশ দেওয়া আছে, পরিচয়ই যেটাই হোক অপকর্মের জন্য যেন অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। বিচার করা হয়।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top