Monday , 22 June 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » 2019 (page 53)

Yearly Archives: 2019

রাফির মর্মান্তিক হত্যাকাণ্ড নিয়েও বিএনপি রাজনীতি করছে

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, রাফির মর্মান্তিক হত্যাকাণ্ড নিয়েও বিএনপি রাজনীতি করার চেষ্টা করছে। যারা মানুষ মারার রাজনীতি চালু করেছে, তাদের মুখে নুসরাত নিয়ে কথা বলা শোভা পায় না। বিএনপি নেতাদের নুসরাতের বাড়ি যাওয়া মূলত আলগা সোহাগ। আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন। বিএনপি সবকিছু নিয়ে রাজনীতি করে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, এটা ... Read More »

বিশ্বকাপ দলে চমক রাহী, বাদ তাসকিন-ইমরুল

তাসকিন আহমেদ ও ইমরুল কায়েসকে বাদ দিয়ে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি।  অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, সহ-অধিনায়ক সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহীম এবং মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, লিটন কুমার দাস, মোহাম্মদ সাইফউদ্দিন এবং সাব্বির রহমানের জায়গাও ছিল মোটামুটি নিশ্চিত। পঞ্চম পেসার হিসেবে সুযোগ পেয়েছেন আবু জায়েদ রাহি এবং ... Read More »

মগবাজারে ভবনে আগুন

রাজধানীর মগবাজারের কাজী অফিসের গলির একটি ভবনে আগুন লেগেছে। সোমবার বিকাল সাড়ে তিনটার দিকে এ আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন। আগুনের সূত্রপাত ও এতে হতাহতের খবর এখনও জানা যায়নি। ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার এরশাদ জানিয়েছেন, বিকাল সাড়ে তিনটার দিকে কাজী অফিস গলির ১১৬ নম্বর বাড়ির নীচ তলায় আগুন লাগে। ফায়ার সার্ভিস কর্মীরা ... Read More »

বিশ্বের সেরা পাঁচ নীতিমান নেতার একজন শেখ হাসিনা

বিশ্বের সেরা পাঁচ নীতিমান নেতার মধ্যে একজন আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নাইজেরিয়ার বাংলাদেশ হাইকমিশন এমনটাই জানিয়েছেন বলে রবিবার বার্তা সংস্থা ইউএনবির খবরে বলা হয়েছে। হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়, নাইজেরিয়ার সবচেয়ে প্রভাবশালী সংবাদপত্র দ্য ডেইলি লিডারশিপ গতকাল মাত্র পাঁচজন বিশ্বনেতাকে নিয়ে ‘ওয়ার্ল্ডস মোস্ট অস্টিয়ার প্রেসিডেন্টস’ শীর্ষক একটি ফিচার প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে শেখ হাসিনার খুব কম বেতন ... Read More »

নুসরাতের পরিবারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

সন্ত্রাসীর আগুনে পুড়ে মৃত্যুর কোলে ঢলে পড়া ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির বাবা একেএম মুসা ও মা শিরিনা আক্তারসহ দুই ভাই আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন। আজ সোমবার সাক্ষাতের সময় শেখ হাসিনা নুসরাতের পরিবারের প্রতি সান্ত্বনা ও গভীর সমবেদনা জানান। প্রধানমন্ত্রী নুসরাতের পরিবারের সদস্যদের বলেন, দুষ্কৃতকারীরা কেউই আইনের হাত থেকে কোনোভাবেই রেহাই পাবে না। এ সময় প্রধানমন্ত্রী ... Read More »

সোনাগাজীর সেই ওসির বিরুদ্ধে মামলা

সোনাগাজী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে ঢাকার সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে মামলা করা হয়েছে। রাফির পরিবারকে সহযোগিতা না করার অভিযোগে ইতিমধ্যে তাকে প্রত্যাহার করা হয়। জানা গেছে, আজ সোমবার দুপুরে ঢাকার সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। এ বিষয়ে আইনজীবী সুমন বলেন, ‘অসৎ উদ্দেশে নুসরাত জাহান রাফির ... Read More »

জানুন ইংল্যান্ড বিশ্বকাপের ১১টি ভেন্যু সম্পর্কে

ঘনিয়ে আসছে ইংল্যান্ড বিশ্বকাপ। আগামী মাসের ৩০ তারিখেই বেজে উঠবে বিশ্বকাপের দামামা। দেড় মাসব্যাপূ এই আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে খেলাটির মক্কা খ্যাত লর্ডসে। টুর্নামেন্টের মোট ৪৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে ইংল্যান্ড এন্ড ওয়েলসের ১১টি ভেন্যুতে। বিশ্বকাপে মেতে ওঠার আগে জেনে নিন ভেন্যুগুলো সম্পর্কে। প্রথমেই জেনে নেওয়া যাক স্টেডিয়ামগুলোর নাম, অবস্থান এবং দর্শক ধারণক্ষমতা। ০১. এজবাস্টন ক্রিকেট গ্রাউন্ড, বার্মিংহাম, ধারণক্ষমতা- ২৫ হাজার ০২. ... Read More »

সুবীর নন্দীর অবস্থা অপরিবর্তিত, অপেক্ষা ৭২ ঘণ্টার

সুবীর নন্দীর অবস্থা এখন পর্যন্ত অপরিবর্তিত ও স্থিতিশীল। পারিবারিক সূত্রে এমনটাই জানা গেছে। গতকাল রবিবার রাত ৮টার দিকে তাঁকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। এর আগে তিনি সিলেট থেকে ফেরার সময় ব্রাহ্মণবাড়িয়ার নিকট অসুস্থ হয়ে পড়েন। সেখান থেকে সরাসরি সিএমএইচে নিয়ে আসা হয়। সুব্দীর নন্দীর আত্মীয় ও কণ্ঠশিল্পী তৃপ্তিকর কালের কণ্ঠকে বলেন, ‘আমি মাত্র ১৫ মিনিট (সোমবার ... Read More »

জাকারবার্গের বেতন এক ডলার, নিরাপত্তা ব্যয় সাড়ে ২২ মিলিয়ন ডলার

২০১৮ সালে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের শীর্ষ নির্বাহী মার্ক জাকারবার্গের নিরাপত্তা ব্যয় দ্বিগুন করা হয়েছে। এক্ষেত্রে ব্যয় করা হয়েছে প্রায় সাড়ে ২২ মিলিয়ন ডলার। একটি ‘রেগুলেটরি’ নথি থেকে এ তথ্য জানা গেছে। গত তিন বছর ধরে জাকারবার্গের মূল বেতন মাত্র এক ডলার। তার ‘অন্যান্য’ প্রাক্কলিত ‘কমপেনসেশন’ ব্যয় ছিল ২২ দশমিক ৬ মিলিয়ন ডলার। যার বেশিরভাগই তার ব্যক্তিগত নিরাপত্তায় ব্যয় ... Read More »

Scroll To Top