বিভিন্ন সেক্টরে পারস্পরিক সহযোগিতা বাড়াতে চারটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) সই করেছে বাংলাদেশ ও ভুটান। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, ‘প্রধানমন্ত্রীর তেজগাঁওস্থ কার্যালয়ে আজ শনিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিংয়ের উপস্থিতিতে এসব এমওইউ এবং এসওপি সই হয়। এর ফলে দুই দেশের মধ্যে কার্গো ট্র্যান্সপোর্টেশন, স্বাস্থ্য, কৃষি, পর্যটন খাতে সহযোগিতা বাড়বে এবং ... Read More »
Yearly Archives: 2019
রাফিকে লাঞ্ছনাকারীদের সাথে ক্ষমতাসীনদের সখ্যতা রয়েছে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, রাফিকে যারা লাঞ্ছিত করেছে তাদের মধ্যে ক্ষমতাসীন দলের লোকেরা আছে। তাদের একজন নেতাকে বহিষ্কার করা হয়েছে। তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের সাথে সখ্যতা ক্ষমতাসীন দলের। আমরা দাবি করবো, নুসরাতকে লাঞ্ছনাকারী সে যেই হোক না কেন, তাকে বিচারের আওতায় আনতে হবে এবং উপযুক্ত শাস্তি দিতে হবে। আজ শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল ... Read More »
নববর্ষে নিরাপত্তা জোরদার করা হয়েছে, শঙ্কা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলা বর্ষবরণের আয়োজনে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং এ নিয়ে কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। আজ শনিবার সকালে রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণের আয়োজন পরিদর্শনে গিয়ে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। নববর্ষ উপলক্ষে সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো বড় চ্যালেঞ্জ নেই এবার। তিনি বলেন, উৎসব উদযাপনে কোনো ধরনের অসুবিধা হবে না। পুলিশ, ... Read More »
শিশুদের জন্য ইউটিউব চ্যানেল ‘তাকডুমাডুম’
শিশুদের জন্য বৈশাখে আসছে ইউটিউব চ্যানেল তাকডুমাডুম। তাকডুমাডুম শিশুদের শিক্ষা, স্বাস্থ্য আর বিনোদন নিয়ে কাজ করছে। প্রথম মৌসুমে থাকছে ‘রূপকথার গল্প’ ও ‘নীতিকথার গল্প’, মুক্তিযুদ্ধ নিয়ে ‘মুক্তির গল্প’, শিশু-কিশোরদের মানসিক স্বাস্থ্য নিয়ে ‘মনকথা’, কৌতুক ‘হাসাহাসি’ আর যাদু ‘ছু মন্তর’। তাকডুম, বাঘডুম, মিউমিউ আর টিউটিউকে সঙ্গে নিয়ে আহমেদ তোফায়েল মজার আর শিক্ষামূলকভাবে সাজিয়েছেন তাকডুমাডুমের প্রতিটি পর্ব। অভিনয়ে রিমবিক, মীম, নিলয় এবং ... Read More »
নন্দীগ্রামে জামাই মেলায় মানুষের ঢল
বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় পহেলা বৈশাখ উপলক্ষে গ্রামীণ ঐতিহ্যবাহী নিমাইদীঘি ও পাঠান কলেজ মাঠে জামাই মেলা শুরু হয়েছে। প্রতিবছর বাংলা সনের চৈত্র মাসের শেষ দিন থেকে তিন দিনের এই মেলা শুরু হয়। যা চলে আসছে ২০০ বছর ধরে। এলাকাবাসীর আয়োজনে এই মেলার এক সপ্তাহের আগে থেকেই আশপাশের গ্রামগুলোতে আত্মীয়-স্বজন আসতে থাকেন। এই মেলার প্রধান আকর্ষণ জামাইদের মিষ্টি কেনা। এ জন্য এটি ... Read More »
বাংলা শুভ নববর্ষ উপলক্ষে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
বাংলা শুভ নববর্ষ উপলক্ষে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা Read More »
কাউকে জোর করে প্যারল দেয়া যায় না : তথ্যমন্ত্রী
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বিএনপি নেত্রী খালেদা জিয়ার প্যারলে মুক্তি প্রসঙ্গে বলেছেন, কাউকে জোর করে প্যারল দেয়া যায় না। যিনি প্যারল চান, তিনিই একমাত্র আবেদন করলে প্যারল বিবেচনার সুযোগ থাকে, অন্যথায় কোনো সুযোগ নেই। আজ বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তথ্যমন্ত্রী। তথ্যমন্ত্রী বলেন, ... Read More »
ছয়টার মধ্যে শেষ করতে হবে উন্মুক্ত স্থানে বর্ষবরণ
বাংলা বর্ষবরণের জন্য আয়োজিত সব উন্মুক্ত স্থানের অনুষ্ঠান সন্ধ্যা ছয়টার মধ্যে শেষ করতে হবে। এছাড়া মূল অনুষ্ঠানস্থল রমনা ও সোহরাওয়ার্দী পার্কে বিকেল ৫টার পর প্রবেশ বন্ধ থাকবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। আজ বৃহস্পতিবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার এ কথা বলেন। পহেলা বৈশাখের প্রতিটি অনুষ্ঠানস্থল থাকবে ধূমপানমুক্ত, ধূমপান করলে আইনি ব্যবস্থা ... Read More »
পানি অপচয় রোধে সচেতন হতে হবে : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পানি অপচয় না করে তার সঠিক ব্যবহার ও সংরক্ষণ করার আহ্বান জানিয়েছেন। বিশ্ব পানি দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী বলেন, পানি যেন অভিশাপ না হয়ে আশীর্বাদ হয়, সে লক্ষ্য নিয়ে আমাদের কাজ করতে হবে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব পানি দিবস-২০১৯ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ কথা বলেন শেখ হাসিনা। গত ২২ ... Read More »
রাহুল গান্ধির প্রাণনাশের আশঙ্কা কংগ্রেসের
ভারতে লোকসভা নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে আজ। এ নিয়ে দেশটির রাজনীতির মাঠ উত্তপ্ত হয়ে রয়েছে। এদিকে, ভারতীয় কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধির প্রাণনাশের আশঙ্কা করছে কংগ্রেস। স্নাইপার দিয়ে রাহুল গান্ধিকে হত্যা করা হতে পারে বলে আশঙ্কা করছে কংগ্রেস। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংকে এ বিষয়ে অভিযোগ জানিয়েছে কংগ্রেস। রাজনাথ সিংকে দেওয়া চিঠিতে কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার আমেঠিতে রাহুলের সভা ... Read More »
Welcome To B News Just another WordPress site