Monday , 22 June 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » 2019 (page 11)

Yearly Archives: 2019

রুমে ডেকে ছাত্রীকে যৌন হয়রানি, শিক্ষক আটক

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে সালাহ উদ্দিন নামে এক শিক্ষককে আটক করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার চর পোড়াগাছা ইউনিয়ন থেকে তাকে আটক করা হয়। আটক সালাহ উদ্দিন চর পোড়াগাছা ইউনিয়নের হারুন মোল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।পুলিশ জানায়, স্কুল চলাকালীন অভিযুক্ত শিক্ষক সালাহ উদ্দিন একটি কক্ষে ওই শিশু শিক্ষার্থীকে ডেকে নিয়ে শ্লীলতাহানির চেষ্টা করে। স্কুল ছুটির ... Read More »

ধানমন্ডিতে জোড়া খুন: সুরভীসহ পাঁচজন রিমান্ডে

রাজধানীর ধানমন্ডিতে দুই নারী খুনের ঘটনায় আটক পাঁচজনকে রিমান্ডে দিয়েছেন আদালত। মঙ্গলবার শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মোর্শেদ আল মামুন ভুঁইয়া তাদের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন। আসামিরা হলেন— মো. নুরুজ্জামান (দারোয়ান), গাওসুল আজম প্রিন্স (ক্লিনার), আতিকুল হক বাচ্চু, বেলায়েত হোসেন ও সুরভী আক্তার নাহিদা। এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক রবিউল আলম আসামিদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির ... Read More »

প্রতিরক্ষা ও বিমান চালনায় তুরস্কের রেকর্ড

তুরস্কের প্রতিরক্ষা ও বিমান চালনা শিল্প চলতি বছরের শেষের মধ্যে তার রফতানির রেকর্ড ভাঙবে বলে আশা করছে আঙ্কারা। খবর তুর্কিভিত্তিক গণমাধ্যম ইয়েনি শাফাকের। তুর্কি রফতানিকারকদের সমিতি (টিআইএম) এবং প্রতিরক্ষা শিল্প জানিয়েছে, তুর্কি প্রতিরক্ষা ও বিমান চালনা শিল্প রফতানিতে ১০ মাসের কার্যক্রমে অন্যান্য বিভাগকে পেছনে ফেলে ২.১৪ বিলিয়ন অর্থ আয় করেছে। খাতটিতে এ বছরে জানুয়ারি থেকে অক্টোবরে রফতানি বেড়েছে ৩৮ শতাংশ। ... Read More »

জাবি পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন প্রধানমন্ত্রী: কাদের

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি প্রধানমন্ত্রীর পর্যবেক্ষণে রয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, এটা প্রধানমন্ত্রীর নজরে আছে, এর সর্বশেষ খবর প্রধানমন্ত্রী জানেন। কোনো ব্যবস্থা নিতে হলে তিনি খোঁজ-খবর নিয়ে নেবেন। সরকার প্রধান এ ব্যাপারে খুব সজাগ। তিনি বিষয়টা পর্যবেক্ষণ করছেন, অবস্থা বুঝে ব্যবস্থা নেবেন। মঙ্গলবার দুপুরে ঢাকার বনানীর সেতু ভবনে কর্মকর্তাদের সঙ্গে ... Read More »

বাংলাদেশে যেনো আর খুনিদের রাজত্ব না হয়: প্রধানমন্ত্রী

দেশ উন্নয়নের যে গতিতে চলছে সে গতি যেন অব্যাহত থাকে। জনগণকে সে খেয়াল রাখতে হবে। বাংলাদেশে যেনো আর খুনিদের রাজত্ব না হয়। যারা খুনি, সন্ত্রাসী, মুক্তিযোদ্ধা হত্যাকারী তাদের হাতে যেনো ক্ষমতা না যায়। জেলহত্যা দিবস উপলক্ষে রোববার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত আলোচনাসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন। তিনি বলেন, ২০০৮-১৯ পর্যন্ত মানুষ সত্যিকারের স্বাধীনতার সুফল ভোগ করছে। বাংলাদেশ ... Read More »

মুশফিকদের সঙ্গে সেলফি তুলে উচ্ছ্বসিত বলিউড তারকা আরবাজ

মুশফিকুর রহিমের ব্যাটিং নৈপূণ্যে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে ঐতিহাসিক জয় পায় বাংলাদেশ। ভারত জয়ের নায়কের সঙ্গে সেলফি তুলেছেন বলিউড তারকা আরবাজ খান। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে তোলা একটি সেলফি শেয়ার করেছেন ভারতীয় অভিনেতা, পরিচালক এবং চলচ্চিত্র প্রযোজক আরবাজ খান। মুশফিকুর রহিমের প্রশংসা করে বলিউডের এই অভিনেতা লেখেন, ‘বিজয়ী বাংলাদেশি ক্রিকেট দলের সঙ্গে দিল্লি বিমানবন্দরে। মুশফিকুর রহিম ... Read More »

কারবালায় ইরানের কনস্যুলেটে হামলা, ৩ জন নিহত

ইরাকের কারবালায় ইরানি কনস্যুলেটে হামলা চালিয়েছে বিক্ষোভকারীরা। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। আল জাজিরা জানিয়েছে, রোববার রাতে ওই কনস্যুলেট ভবন থেকে ইরানের পতাকা নামিয়ে টাঙ্গানো হয় ইরাকের পতাকা। এ সময় ভবনে ইটপাটকেল নিক্ষেপ ও আশপাশের রাস্তায় অগ্নিসংযোগ করে আন্দোলনকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলি ছোড়ে পুলিশ। নিরাপত্তা জোরদারে ওই এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে । সরকার ... Read More »

জাবি ভিসির বাসভবন ঘেরাও করে রেখেছে আন্দোলনকারীরা

দুর্নীতির অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের অপসারণ দাবিতে চলমান অবরোধে টানা ১০ দিন প্রশাসনিক কার্যক্রম স্থগিত রয়েছে। এর পর সোমবার সন্ধ্যা থেকে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের বাসভবন অবরোধ করে রেখেছে আন্দোলনকারীরা। সন্ধ্যা সোয়া ৭টা থেকে ভিসির বসভবন অবরোধ করে আন্দোলনকারীরা। এসময় জাবি ভিসি বাসাতেই অবস্থান করছেন বলে জানা গেছে। উপাচার্যের অপসারণ না হওয়া পর্যন্ত তার ... Read More »

প্রধানমন্ত্রীর জন্য যে বিশেষ উপহার তৈরি করছেন সৌরভ

কলকাতার ইডেনে বাংলাদেশের ইতিহাসে প্রথম টেস্ট ম্যাচ খেলতে নামবে টাইগাররা। ওই ম্যাচকে স্মরণীয় করে রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিমন্ত্রণে করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলী। বাংলাদেশ প্রধানমন্ত্রী সেই নিমন্ত্রণে সাড়া দিয়ে ইডেনে উপস্থিত হলে তাকে সম্মানিত করতে উপহার দেবেন সৌরভ। কলকাতার আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বল আকৃতির স্মারক ও সোনার মুদ্রা দিয়ে সম্মানিত করার পরিকল্পনা ... Read More »

খন্দকার মোশতাকের নির্দেশে জাতীয় ৪ নেতাকে হত্যা করা হয়: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘খন্দকার মোশতাকের নির্দেশে জাতীয় চার নেতাকে হত্যা করা হয়েছে। কেন্দ্রীয় কারাগারে অস্ত্র নিয়ে ঢোকা যায় না। কিন্তু, তারা অস্ত্র নিয়ে ঢুকেছিল। গণভবন থেকে সেই নির্দেশ দেয়া হয়েছিল। বলা হয়েছিল, যেভাবে ঢুকতে চায়, সেভাবেই যেন ঢুকতে দেয়া হয়। রোববার বিকালে জেলহত্যা দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় কৃষিবিদ ইন্সটিটিউট মিলনায়তনে তিনি এ সব কথা বলেন। বিএনপির ... Read More »

Scroll To Top