নারায়ণগঞ্জ শহরের বাবুরাইল এলাকা খালের ওপর ৪ তলা একটি ভবন ধসে পড়েছে। এতে অন্তত এক শিশু মারা গেছে। এছাড়া আরও চার শিশু আহত হয়েছে বলে জানা গেছে। রোববার বিকালে ফতুল্লার বাবুরাইল মুন্সিবাড়ি এলাকায় ভবনটি ধসে পড়ে। ভবনের ভেতরে আরও কয়েকজন থাকতে পারে ধারণা করা হচ্ছে। স্থানীয়রা জানান, বিকালে শিউলি ও শাহজাহান নামে ভাই বোনের নির্মাণাধীন ভবনটি পাশের খালের ওপর ধসে ... Read More »
Yearly Archives: 2019
নারায়ণগঞ্জের এসপি হারুনকে বদলি
নারায়নগঞ্জের পুলিশ সুপার হারুন অর রশীদকে বদলি করা হয়েছে। তাকে নারায়ণঞ্জ থেকে ঢাকার হেড কোয়ার্টারে পুলিশ সুপার টিআর হিসেবে বদলি করা হয়েছে। রোববার সন্ধ্যার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে ... Read More »
রোহিঙ্গাদের সসম্মানে ফিরিয়ে নিতে হবে: জাতিসংঘ
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস মানবীয় মর্যাদা সমুন্নত রেখে রোহিঙ্গা শরণার্থীদের তাদের নিজ দেশে ফিরে যাওয়ার ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন। নিউইয়র্কে শনিবার এক বক্তৃতায় গুতেরেস আরও বলেন, রোহিঙ্গা মুসলমানরা বর্তমানে বিশ্বের সবচেয়ে নাজুক জনগোষ্ঠীতে পরিণত হয়েছে। খবর রয়টার্সের। তিনি সম্মান, মর্যাদা ও নিরাপত্তা বজায় রেখে রোহিঙ্গাদের তাদের নিজ বাসভূমিতে ফিরে যাওয়ার সুযোগ করে দেয়ার জন্য মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানান। জাতিসংঘ ... Read More »
অফিস টাইমে অন্যত্র চিকিৎসা দিতে গেলে সহ্য করা হবে না: গণপূর্তমন্ত্রী
গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, অফিস সময়ে কিছু চিকিৎসক কর্মস্থলের বাইরে ক্লিনিকে চিকিৎসা দিতে যান বলে অভিযোগ রয়েছে।স্বাস্থ্যখাতে কোনো প্রকার অনিয়ম-দুর্নীতি সহ্য করা হবে না। শনিবার স্বরূপকাঠি স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। গণপূর্তমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার স্বাস্থ্যসেবা মানুষের দোড়গোড়ায় পৌঁছে দিয়েছেন। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ‘৯৬ সালে আওয়ামী ... Read More »
ভারতের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
কঠিন পরীক্ষার সামনে বাংলাদেশ দল। সাকিব-তামিমকে ছাড়াই শক্তিশালী ভারতের বিপক্ষে খেলতে নামছে মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন দল। দিল্লিতে রোববার শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজে হেরে গেলে শ্রীলংকার মতো সবচেয়ে বেশি সংখ্যক ম্যাচ হারের লজ্জায় পড়বে টাইগাররা। পরিসখ্যানে বাংলাদেশের চেয়ে একধাপ এগিয়ে স্বাগতিক ভারত। এর আগে টি-টোয়েন্টির ৮ ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ- ভারত। সবগুলো ম্যাচেই জয় পায় বিরাট কোহলিরা। ... Read More »
মৌসুম শেষেও ডেঙ্গু আক্রান্ত শতাধিক
ডেঙ্গুর মৌসুম (পিক) ইতিমধ্যে শেষ হয়েছে। কিন্তু তারপরও থামছে না ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা। এখনও রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে প্রায় এক হাজার ডেঙ্গু রোগী। প্রতিদিন হাসপাতালে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছেন ১৫০ থেকে ২০০ রোগী। গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) সারা দেশে ১৫১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে ... Read More »
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী:শুরু ৮ ডিসেম্বর
আগামী ৮ ডিসেম্বর শুরু হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের কাউন্টডাউন। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় গণভবনে জাতির পিতার জন্ম শতবার্ষিকী উদযাপন কমিটির এক সভায় একথা জানানো হয়। আগামী বছর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে এই প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। সভায় আগামী বছর ১৭ মার্চ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ... Read More »
ব্যবসা করবেন টাকা দেবেন না, তা হয় না: গ্রামীণফোনকে আদালত
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির পাওনা সাড়ে ১২ হাজার কোটি টাকার মধ্যে গ্রামীণফোন (জিপি) আপাতত কত টাকা দিতে পারবে- তা জানাতে বেসরকারি মোবাইল ফোন অপারেটরটিকে দুই সপ্তাহের সময় দিয়েছেন আপিল বিভাগ। আগামী ১৪ নভেম্বর এ মামলার আদেশের জন্য দিন রেখেছেন আদালত। গ্রামীণফোনের আইনজীবীদের সময় আবেদনের প্রেক্ষিতে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের ছয় বিচারপতির বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ ... Read More »
লেবাননের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলি ড্রোন ভূপাতিত
ইসরাইলি ড্রোনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ভূপাতিত করেছে লেবানন। বৃহস্পতিবার দক্ষিণ লেবাননের নবতিয়েহ শহরে এটি ভূপাতিত করা হয়। লেবাননের আল মায়াদিন টিভির বরাত দিয়ে তুর্কি গণমাধ্যম ইয়েনি শাফাক এ তথ্য জানিয়েছে। তবে প্রতিবেদনে বিস্তারিত জানানো হয়নি। এদিকে সেনাবাহিনীর বরাত দিয়ে ইসরাইলি গণমাধ্যম জেরুজালেম পোস্ট জানিয়েছে, লেবানন সীমান্তে থেকে বিমান-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল তবে ড্রোনটির কোনো ক্ষতি হয়নি। ইসরাইলি ড্রোন ভূপাতিত করার ... Read More »
ভারতীয় সেনাদের গুলিতে অন্ধ হয়ে গেছে কাশ্মীরি ৩ শিশু, বিশ্বজুড়ে নিন্দা
ভারতীয় সেনাদের প্যালেট-গানের গুলিতে অন্ধ হয়ে গেছে কাশ্মীরি ৩ শিশু। তারা এখন নিজেদের স্বাভাবিক কাজ করতে পারছে না। শুধু এই তিনজনই নয়, ভারতীয় সেনাবাহিনীর গুলিতে শত শত কাশ্মীরি বাসিন্দা অন্ধ হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের গণমাধ্যম ডন। ডনের এক প্রতিবেদনে বলা হয়, ভারতীয় সেনাদের গুলিতে অন্ধ হওয়া কাশ্মীরিদের ছবি নিয়ে ১০৯ পৃষ্ঠার একটি বই প্রকাশ করেছে বৈশ্বিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। ... Read More »
Welcome To B News Just another WordPress site