Thursday , 16 April 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » জাতীয় » রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নেবে, নির্বাচন পদ্ধতি নিয়ে : প্রেসসচিব
রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নেবে, নির্বাচন পদ্ধতি নিয়ে : প্রেসসচিব

রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নেবে, নির্বাচন পদ্ধতি নিয়ে : প্রেসসচিব

পিআর নাকি বিদ্যমান পদ্ধতিতে নির্বাচন—এর সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোই নেবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। এ বিষয়ে সরকারের বক্তব্য কম হওয়া শ্রেয় বলেও মনে করেন তিনি।

আজ রবিবার (২১ সেপ্টেম্বর) গবেষণা সংস্থা ইনোভেশনের জরিপের ফলাফল উপস্থাপন অনুষ্ঠানে অংশ নিয়ে প্রেসসচিব এ কথা বলেন।

শফিকুল আলম বলেন, জরিপের পরিসংখ্যানই বলছে সরকারের ওপর জনগণের আস্থা আছে।

এদিন আসন্ন নির্বাচন নিয়ে সংস্থাটির জরিপ প্রকাশ করা হয়।

জরিপে অংশ নেয় ১০ হাজার ৪১৩ জন। এতে ৬৯.৯% উত্তরদাতা মনে করেন অন্তর্বর্তী সরকার একটি নিরপেক্ষ নির্বাচন আয়োজনে সক্ষম হবে।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top