‘কেউ যদি বাসে আগুন দিতে যায়, তাকে ধরে সেই আগুনে ফেলে দেবেন। সে বুঝুক আগুনের কত জ্বালা।’ এই মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রবিবার (১২ নভেম্বর) নরসিংদীতে মোসলেম উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ‘তারা পুলিশ হাসপাতালে আক্রমণ করে অ্যাম্বুলেন্স পুড়িয়ে দিয়েছে। তারেক জিয়ার চামচারা এসব হামলা করছে।’
শেখ হাসিনা আরো বলেন, ‘তারা অবরোধের নামে হামলা চালিয়ে মানুষকে আহত করছে। পুলিশ ও সাংবাদিকের ওপর হামলা করছে। বিএনপির এমন কর্মকাণ্ড আমরা যুগ যুগ ধরে দেখে আসছি। সামনে আসার সাহস পায় না, গলি থেকে বেরিয়ে আগুন দিয়ে আবার পালিয়ে যায়।’
প্রধানমন্ত্রী বলেন, ‘চোরাগোপ্তা হামলা চালিয়ে সরকার হটানো যায় না, সরকার হটাতে জনগণের দরকার হয়, জনগণ তাদের (বিএনপি) সঙ্গে নেই। তাদের নেতা পালিয়ে থাকে লন্ডনে, আর সেখান থেকে আগুন দিতে বলে, যদি সাহস থাকে তাহলে তার দেশে আসা উচিত।’
Welcome To B News Just another WordPress site
