Thursday , 25 June 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » মফঃস্বল » শরীয়তপুরে জিয়াউর রহমানের ৪১ তম শাহাদাৎ বার্ষিকী পালিত

শরীয়তপুরে জিয়াউর রহমানের ৪১ তম শাহাদাৎ বার্ষিকী পালিত

শরীয়তপুর সংবাদদাতাঃ শরীয়তপুর জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যােগে মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৪১ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শরীয়তপুর জেলা শ্রমিক দলের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য হাজী এম.এ কাইয়ুম চুন্নু মুন্সী এঁর সভাপতিত্বে এবং জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ আঃ বারেক সরদার বাদশা এঁর পরিচালনায় ৪ জুন বিকেল ৩টায় জেলা শ্রমিক দলের অস্থায়ী কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সহসভাপতি মোঃ কবির হোসেন, জেলা সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন খান, জেলা যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন, জেলা অর্থ সম্পাদক মোঃ সেলিম চোকদার, ডামুড্যা উপজেলা সভাপতি আবুল কাসেম সরদার, গোসাইরহাট উপজেলার সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন সিকদার, গোসাইরহাট পৌর কমিটির আহ্বায়ক মোঃ সাদ্দাম, গোসাইরহাট উপজেলা যুগ্ম সম্পাদক মোঃ আসলাম হোসেন,
আরও উপস্থিত ছিলেন, মোঃ রুবেল হোসাইন, মোঃ ফারুক, মোঃ মিজান, মোঃ আঃ গনি ছৈয়াল, মোঃ পল্টন মুন্সী সহ জেলার বিভিন্ন উপজেলা ও পৌরসভার নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top