Thursday , 7 May 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » মফঃস্বল » বাগমারায় বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার আলী প্রামানিক,র মৃত্যুতে জাকিরুল ইসলাম সান্টুর শোক প্রকাশ

বাগমারায় বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার আলী প্রামানিক,র মৃত্যুতে জাকিরুল ইসলাম সান্টুর শোক প্রকাশ

বাগমারা (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহী জেলার বাগমারা উপজেলার বড়বিহানালী উচ্চ বিদ্যালয়ের অবসর প্রাপ্ত শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা মোঃ সেকেন্দার আলী প্রামানিক ইন্তেকাল করেছে (ইন্নালিল্লাহি ….. রাজিউন)। মরহুম বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার আলী প্রামানিক এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সহ- সভাপতি ও বাগমারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব জাকিরুল ইসলাম সান্টু।
মঙ্গলবার ১০ মে ২০২২ বিকালে নিজ বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়। তাঁর বাড়ি উপজেলার ৪নং বড়বিহানালী ইউনিয়নের বাগান্না গ্রামে।
মঙ্গলবার ভোর রাতে বার্ধক্য জনিত কারনে নিজ বাসায় মৃত্যু বরণ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। মৃত্যুকালে স্ত্রী, ৩ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। মহুরম বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার আলী প্রামানিকের জানাযায় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সহ- সভাপতি ও বাগমারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব জাকিরুল ইসলাম সান্টু। বাগমারা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আঃ জলিল মাষ্টার ।
পরে তিনি মরহুম সেকেন্দার আলী প্রামানিকের পরিবারের সদস্যদের সাথে দেখা করেন এবং শোক সন্তপ্ত সদস্য নিকট সমবেদনা জ্ঞাপন করেন। সেই সাথে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top