Saturday , 18 April 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » 2025 (page 37)

Yearly Archives: 2025

কাল থেকে রোজা, পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে

দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল রোববার থেকে রোজা শুরু। শনিবার(১ মার্চ) সন্ধ্যায় দেশের বিভিন্ন স্থানে রমজানের চাঁদ দেখার খবর নিশ্চিত করেছেন কয়েক জেলার জেলা প্রশাসক। পরে বাদ মাগরিব ইসলামিক ফাউন্ডেশনে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, ‘বাংলাদেশের আকাশে আজ পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল ... Read More »

সেনাপ্রধান কথা না বুঝে বলেননি: উপদেষ্টা সাখাওয়াত

পিলখানা হত্যাকাণ্ড নিয়ে রাজধানীর রাওয়া কনভেনশন হলে গত মঙ্গলবার বিশেষ অনুষ্ঠানে সেনাপ্রধানের বক্তব্যের বিষয়ে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, তিনি (সেনাপ্রধান) কোনো কথা না বুঝে বলেননি। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্প প্রতিষ্ঠানসমূহের শ্রম ও ব্যবসায় পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি’র প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। নিজেরা ... Read More »

পুলিশের বড় রদবদল ঊর্ধ্বতন পর্যায়ে

বাংলাদেশ পুলিশের ৫৩ জন কর্মকর্তাকে এক সঙ্গে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক দুই প্রজ্ঞাপনে এ বদলি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপন দুটি সাক্ষর করেছেন উপসচিব মো. মাহবুবুর রহমান। প্রজ্ঞাপন থেকে জানা গেছে, বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে ১৯ জন অতিরিক্ত ডিআইজি, ৩৩ জন পুলিশ সুপার এবং একজন অতিরিক্ত পুলিশ সুপার ... Read More »

ইসলামী ব্যাংক যশোর জোনের এজেন্ট ব্যাংকিং সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর যশোর জোনের এজেন্ট ব্যাংকিং ব্যবসায় উন্নয়ন সম্মেলন এবং মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক কর্মশালা ২৭ ফেব্র“য়ারি ২০২৫, বৃহ¯পতিবার, প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট (পিটিআই) অডিটোরিয়াম, যশোরে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ... Read More »

ইসলামী ব্যাংক খুলনা জোনের এজেন্ট ব্যাংকিং সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর খুলনা জোনের এজেন্ট ব্যাংকিং ব্যবসায় উন্নয়ন সম্মেলন এবং মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক কর্মশালা ২৬ ফেব্র“য়ারি ২০২৫, বুধবার, শিল্পকলা একাডেমি,  খুলনায় অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. এম ... Read More »

২৪ ঘণ্টার মধ্যে ফি ছাড়াই বাংলাদেশিদের ভিসা: পাকিস্তান হাইকমিশনার

বাংলাদেশের যেকোনো নাগরিক পাকিস্তানের ভিসার জন্য অনলাইনে আবেদন করলে ২৪ ঘণ্টার মধ্যে ভিসা পাওয়া যাবে বলে নিশ্চিত করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তান হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ। এ ক্ষেত্রে স্টুডেন্ট ভিসা, ট্যুরিস্ট ভিসা ও বিজনেস ভিসা কোনো রকম ফি ছাড়াই পাওয়া যাবে বলে জানিয়েছেন তিনি। বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের মিলনায়তনে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য প্রসার ... Read More »

মাহফুজ আলম নতুন তথ্য উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন মো. মাহফুজ আলম। বুধবার (২৬ ফেব্রুয়ারি) দেওয়া প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়। গতকাল মো. নাহিদ ইসলাম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করার পর মাহফুজ আলম তার স্থলাভিষিক্ত হচ্ছেন বলে আলোচনা শুরু হয়। মাহফুজ আলম গত বছরের ১০ নভেম্বর উপদেষ্টা হিসেবে শপথ নেন। তবে তিনি কোনো মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন না। ... Read More »

চিরনিদ্রায় শাহিত হলেন বাগমারার অবসর প্রাপ্ত শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা আফসার আলী মোল্লাহ

বাগমারা প্রতিনিধিঃ জাতির একজন শ্রেষ্ঠ সন্তানের বিদায়ঃ রাজশাহীর -বাগমারা উপজেলার ঝিকরা  ইউনিয়নের গুনিয়াডাঙ্গা  গ্রামের মৃত নমির উদ্দিন এর পুত্র অবসর প্রাপ্ত শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফসার আলী মোল্লাহ ইন্তেকাল করেছেন। বুধবার (২৬  ফেব্রুয়ারী ২০২৫) ভোর ৩ টা ৩০ মিনিটে নিজ বাস ভবনে স্ট্রোক করে তিনি মৃত্যু বরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মহুরম আলহাজ্ব আফসার আলী মোল্লাহ ... Read More »

নিজেরা কাদা ছোড়াছুড়ি, মারামারি-কাটাকাটি করলে দেশ এবং জাতির স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হবে : সেনাপ্রধানের সতর্কবার্তা

নিজেরা কাদা ছোড়াছুড়ি, মারামারি-কাটাকাটি করলে দেশ এবং জাতির স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হবে বলে সতর্ক করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর রাওয়া কনভেনশন হলে জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানে সেনাপ্রধান এসব কথা বলেন। জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি, পরে বলবেন যে আমি সতর্ক করিনি, আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি, আপনারা যদি ... Read More »

ওএসডি পুলিশের ৮২ কর্মকর্তা

এক অতিরিক্ত মহাপরিদর্শকসহ (আইজিপি) পুলিশের ৮২ কর্মকর্তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক তিনটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। তবে প্রজ্ঞাপনে ওএসডির কারণ সম্পর্কে কিছু বলা হয়নি। ওএসডি হওয়া পুলিশ কর্মকর্তাদের মধ্যে অতিরিক্ত আইজিপি আবদুল আলীম মাহমুদ এবং ১৩ উপ-মহাপরিদর্শক (ডিআইজি), ৪৯ জন অতিরিক্ত ডিআইজি ও ১৯ জন পুলিশ সুপার পদের কর্মকর্তা রয়েছেন। স্বরাষ্ট্র ... Read More »

Scroll To Top