ডিসেম্বরের প্রথম ১০ দিনেই প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্সে নতুন গতি দেখা গেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এ সময়ে দেশে এসেছে ১২৯ কোটি মার্কিন ডলার, অর্থাৎ প্রতিদিন গড়ে ১২ কোটি ৯০ লাখ ডলার। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন ‘গত বছরের একই সময়ে রেমিট্যান্সের পরিমাণ ছিল ১০৯ কোটি ১০ লাখ ডলার। অর্থাৎ বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ ... Read More »
Monthly Archives: December 2025
সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ৫ম রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালেপুরস্কার পেলেন আলিয়া ভাট
সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ৫ম রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ‘গোল্ডেন গ্লোব হরাইজন’ অ্যাওয়ার্ড পেলেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। এরই সঙ্গে তিনি আবারও প্রমাণ করলেন যে তিনি এখনো স্বর্ণসম মুহূর্তে আছেন। বিশ্বজুড়ে সৃজনশীল প্রতিভাকে স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে এই পুরস্কার প্রদান করা হয়। একই মঞ্চে আরো সম্মাননা পেয়েছেন তিউনিসিয়ার অভিনেত্রী হেন্ড সাবরি। তাকে দেওয়া হয়েছে ওমর শরিফ অ্যাওয়ার্ড। পুরস্কার হাতে নিয়ে ... Read More »
সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক আবারও মূল জায়গায় ফিরছে। বন্ধুর সঙ্গে যোগাযোগ, ছবি শেয়ার এবং মার্কেটপ্লেস—এই তিনটিকেই বেশি গুরুত্ব দিচ্ছে প্রতিষ্ঠানটি। মঙ্গলবার (৯ ডিসেম্বর) এ তথ্য জানায় মেটা। প্রতিষ্ঠানটি বছরের পর বছর ‘মেটাভার্স’ নিয়ে ব্যস্ত ছিল। তবে ব্যয় কমানো ও আগ্রহ কমে যাওয়ার পর নতুন দিকনির্দেশনায় ফিরছে তারা। ফেসবুক এখনো বিশ্বের অগণিত মানুষের হাতে থাকা একটি অ্যাপ। যদিও যুক্তরাষ্ট্রসহ কিছু বাজারে ... Read More »
বাগমারায় বেগম রোকেয়া দিবস পালিত,অদম্য নারীদের সংবর্ধনা প্রদান
বাগমারা (রাজশাহী)প্রতিনিধিঃ সারা দেশের ন্যায় রাজশাহীর বাগমারা উপজেলায় আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবসে বেগম রোকেয়া দিবস ২০২৫ উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা ও অদম্য নারীদের সংবর্ধনা দেয়া হয়েছে। মঙ্গলবার (৯ ই ডিসেম্বর ২০২৫) বাগমারা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমানের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার ... Read More »
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ম্যাজিস্ট্রেসি দায়িত্ব পালনের জন্য প্রধান বিচারপতির কাছে ৩০০ বিচারক চাইলেন সিইসি
টি.এ.কে আজাদ: আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ম্যাজিস্ট্রেসি দায়িত্ব পালনের জন্য প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের কাছে ৩০০ জন বিচারক চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। প্রধান বিচারপতি এ ব্যাপারে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান ... Read More »
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, প্রাণহানিদাঁড়িয়েছে ৩৯৮ জন
টি.এ.কে আজাদ: দেশে ডেঙ্গু পরিস্থিতির খুব একটা উন্নতি হয়নি। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯৮ জনে—যা ৪০০-এর কোঠা ছুঁইছুঁই করছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৫৫ জন রোগী। সোমবার (৮ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম ... Read More »
চলতি বছরে ডেঙ্গুতে এখন পর্যন্ত ৩৯৬ জনের মৃত্যুর তথ্য দিল স্বাস্থ্য অধিদপ্তর
টি.এ.কে আজাদ: গত ২৪ ঘণ্টায় দেশে এডিস মশাজনিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত ৩৯৬ জনের মৃত্যুর তথ্য দিল স্বাস্থ্য অধিদপ্তর। এদিকে গত এক দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৫১৬ জন। এ নিয়ে চলতি বছরে হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল ৯৭ হাজার ৮২৯ জনে। রববার (৭ ... Read More »
দেশব্যাপী চলা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি স্থগিত করেছেন প্রাথমিক শিক্ষকরা
দেশব্যাপী চলা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি স্থগিত করেছেন প্রাথমিক শিক্ষকরা। আগামীকাল রবিবার (৭ ডিসেম্বর) থেকে সব শ্রেণির বার্ষিক পরীক্ষা নেবেন বলেও জানান তারা। শনিবার (৬ ডিসেম্বর) শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ ও বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।এতে বলা হয়েছে, প্রাথমিক সহকারী শিক্ষকদের ন্যায্য তিন দফা দাবি বাস্তবায়ন পরিষদ এবং সংগঠন ঐক্য পরিষদের চলমান কর্মসূচি পালিত হয়। ... Read More »
গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিসে আয়োজিত এই অনুষ্ঠানে ৫৪ যুগল বিবাহবন্ধনে আবদ্ধ হন
চারপাশে ধ্বংসস্তূপ, তার মাঝেই বিছানো হয়েছে লাল গালিচা। সেই গালিচা মাড়িয়ে হাত ধরে হেঁটে যাচ্ছেন নবদম্পতিরা। কনেদের পরনে ফিলিস্তিনের ঐতিহ্যবাহী সাদা ও লাল নকশার পোশাক, আর বরদের পরনে কালো স্যুট-টাই। যুদ্ধবিধ্বস্ত গাজার খান ইউনিসে গত মঙ্গলবার এমনই এক মনোমুগ্ধকর ও ব্যতিক্রমী গণবিয়ের আয়োজন দেখা গেছে। গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিসে আয়োজিত এই অনুষ্ঠানে ৫৪ যুগল বিবাহবন্ধনে আবদ্ধ হন। দীর্ঘ যুদ্ধের ধ্বংসলীলার ... Read More »
বিদেশ থেকে ভোট প্রদানের জন্য তৈরি ‘পোস্টাল ভোট বিডি’ নিবন্ধন ২৫ ডিসেম্বর পর্যন্ত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদেশ থেকে ভোট প্রদানের জন্য তৈরি ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে প্রবাসী ভোটারদের নিবন্ধন চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত। বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে এসব তথ্য জানানো হয়েছে। সরকারি চাকরিজীবী যেসব ভোটার নিজ কেন্দ্রে ভোট দিতে পারবেন না, তারাও ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করতে পারবেন। অ্যাপটি ১৮ নভেম্বর উদ্বোধন করা হয়েছে। এখনো যারা এই অ্যাপে নিবন্ধন করেননি, তাদেরকে ... Read More »
Welcome To B News Just another WordPress site