Thursday , 16 July 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » 2025 » February (page 5)

Monthly Archives: February 2025

সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মোঃ দেলোয়ার হোসেনকে চেয়ারম্যান ও তালুকদার রুমিকে ব্যবস্থাপনা পরিচালক করে ৫১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা।

শনিবার ৯ই ফেব্রুয়ারী , ২০২৫ রাজধানী মতিঝিল কিচেন ইয়ার্ড চাইনিজ রেস্টুরেন্টে দেশের সুনামধন্য জাতীয় দৈনিক গুলোর প্রকাশক, সম্পাদক, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও বিশিষ্টজনদের উপস্থিতিতে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন, ৫১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেন। চেয়ারম্যান, মোঃ দেলোয়ার হোসেন, প্রকাশক ও সম্পাদক, প্রবাসীর কথা ২৪ ও ডিপিসি বাংলা টিভির, চেয়ারম্যান ব্যবস্থাপনা পরিচালক, তালুকদার রুমি, দৈনিক পাঞ্জেরী, নির্বাহী ... Read More »

গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্রদের লক্ষ্য করে গুলি

গাজীপুরে ডিসি কার্যালয়ের সামনে বৈষম্যবিরোধী ছাত্রদের লক্ষ্য করে গুলি করা হয়েছে। এ সময় মোবাশশির হোসাইন নামের একজন গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ মোবাশশির হোসাইন গাজীপুর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন কর্মী। তাকে শহীদ তাজউদ্দীন আহমদ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।মোবাশশির হোসাইন জানান, তাদের কর্মসূচি সমাপ্তি ঘোষণার পর আহত ছাত্রদের দেখতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তারা। এ সময় ... Read More »

আমরা একটি সুস্থ জাতি দেখতে চাই

সুস্থ-সবল জাতি গড়ে তোলার জন্য দেশব্যাপী ম্যারাথন ছড়িয়ে দিতে হবে উল্লেখ করে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, আমরা একটি সুস্থ জাতি দেখতে চাই। একটি সুস্থ জাতি পেলে সেটা দেশের জন্য বড় কাজে দেবে। শনিবার ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন-২০২৫ এর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এবার ১০ হাজার দৌড়বিদ এতে অংশ নিয়েছেন। এর মধ্যে ১০টি দেশের বেশ কয়েকজন বিদেশি ম্যারাথনার প্রতিনিধিত্ব করছেন। এর ... Read More »

সাময়িক বরখাস্ত গাজীপুর সদর থানার ওসি

ছাত্র-জনতাকে নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় শনিবার গাজীপুরের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শনিবার গাজীপুরে ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী আক্রমণের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংশ্লিষ্ট এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। শনিবার থেকেই গাজীপুর ... Read More »

শেখ হাসিনার কর্মকাণ্ড উসকানিমূলক : পররাষ্ট্র উপদেষ্টা

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মকাণ্ডকে ঢাকা উসকানিমূলক বলে মনে করায় নয়াদিল্লিকে প্রতিবাদ জানিয়েছে ঢাকা। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ঢাকায় ভারতীয় হাইকমিশনারের কাছে একটি প্রতিবাদলিপি হস্তান্তর করা হয়েছে। এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারের কাছে পররাষ্ট্র মন্ত্রণালয় একটি প্রতিবাদলিপি হস্তান্তর করেছে। শেখ হাসিনাকে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত ... Read More »

অন্তর্বর্তী সরকারের বিবৃতি ধানমণ্ডি ৩২ নিয়ে

ধানমণ্ডির ৩২ নম্বর বাড়িতে ভাঙচুরের ঘটনা অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। পলাতক অবস্থায় ভারতে বসে জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে শেখ হাসিনার উসকানিমূলক বক্তব্যের কারণে জনমনে গভীর ক্রোধের সৃষ্টি হয়েছে, যার বহিঃপ্রকাশ ঘটেছে বলে জানিয়েছেন তিনি। আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে এক বিবৃতিতে এসব কথা বলেছেন প্রধান উপদেষ্টা। ওই বিবৃতিতে বলা হয়েছে, গত ... Read More »

বাধ্যতামূলক অবসরের বিধান বাতিল সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন।

সরকার ইচ্ছা করলে কাউকে বাধ্যতামূলক অবসরে পাঠাতে পারেন। বিধানটি বাতিলের সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন। বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী। পরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে সংস্কার প্রস্তাবের সারসংক্ষেপ গণমাধ্যমে পাঠানো হয়। এতে বলা হয়, সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কোনো সরকারি কর্মকর্তা-কর্মচারীকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওএসডি ... Read More »

প্রধান উপদেষ্টার সংস্কার কমিশনের সুপারিশ গ্রহণ ও বাস্তবায়নের আহ্বান

রাষ্ট্র সংস্কারের জন্য গঠিত সংস্কার কমিশনগুলোর সুপারিশ গ্রহণ করে তা বাস্তবায়নে এগিয়ে আসার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (৫ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে বিচার বিভাগ সংস্কার কমিশন এবং জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধানরা প্রতিবেদন জমা দেন। প্রতিবেদন গ্রহণ করে প্রধান উপদেষ্টা বলেন, ‘আমরা সংস্কার কমিশনের প্রতিবেদনগুলো জনগণ, রাজনৈতিক ... Read More »

২৪৪ কোটি টাকা এক বছরে মেট্রোরেলের আয়

২০২৩-২৪ অর্থবছরে টিকিট বিক্রি করে আয় হয়েছে প্রায় ২৪৪ কোটি টাকা। আর ২০২২-২৩ অর্থবছরে আয় হয়েছে ১৮ কোটি টাকা। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) উত্তরায় মেট্রোরেলের ডিপোতে রিপোর্টার্স ফর রেল অ্যান্ড রোডের (আরআরআর) সদস্যদের সঙ্গে এক মতবিনিময়ে সভায় এ তথ্য জানান ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ। তিনি জানান, গত ২০২৩-২৪ অর্থবছরে টিকেট বিক্রি বাবদ ২৪৩ কোটি ৯১ লাখ ৭ হাজার ৬২৫ ... Read More »

মেট্রো রেল শুক্রবার সকালেও চলবে

শিগগিরই শুক্রবার সকালেও মেট্রো রেল চালানোর পরিকল্পনা করছে ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। আগামী মে মাস থেকে এ পরিকল্পনা বাস্তবায়নে কাজ চলছে বলে জানিয়েছেন ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) উত্তরায় মেট্রো রেলের ডিপোতে রিপোর্টার্স ফর রেল অ্যান্ড রোডের (আরআরআর) সদস্যদের সঙ্গে এক মতবিনিময়সভায় এ কথা জানান তিনি। তিনি বলেন, ‘আমরা চেষ্টা করছি মেট্রো রেলের ফ্রিকোয়েন্সি ... Read More »

Scroll To Top