Thursday , 16 April 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » সারাদেশ » সাড়ে ৬ হাজার শিক্ষক নিয়োগ বাতিলের রায় স্থগিত চেয়ে আবেদন

সাড়ে ৬ হাজার শিক্ষক নিয়োগ বাতিলের রায় স্থগিত চেয়ে আবেদন

ঢাকা ও চট্টগ্রাম বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে উত্তীর্ণ ছয় হাজার ৫৩১ জন প্রার্থীকে নিয়োগপত্র দেওয়ার সরকারি সিদ্ধান্ত বাতিল করে হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আবেদন করা হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে এ আবেদন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আসাদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। আপিল বিভাগের চেম্বার আদালতে এই আবেদনের ওপর শুনানি হবে।

এর আগে গত ৬ ফেব্রুয়ারি ঢাকা ও চট্টগ্রাম বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে উত্তীর্ণ ছয় হাজার ৫৩১ জন প্রার্থীকে নিয়োগপত্র দেওয়ার সরকারি সিদ্ধান্ত বাতিল করে রায় দেন হাইকোর্ট। একইসঙ্গে আদালত কোটা বাদ দিয়ে মেধার ভিত্তিতে পুনরায় নিয়োগ দিতে নির্দেশ দেন আদালত। বিচারপতি ফাতেমা নজীব ও বিচাপতি মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। এ বিষয়ে জারি করা রুল নিষ্পত্তি করে আদালত এ রায় দেন।

গত বছরের ১৯ নভেম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ৬ হাজার ৫৩১ জনের নিয়োগপত্র দেওয়ার সিদ্ধান্ত স্থগিত করেন হাইকোর্ট। কোটা পদ্ধতি অনুসরণ করে তাদের নিয়োগ দেওয়ায় আদালত এ আদেশ দেন। পাশাপাশি রুল জারি করেন আদালত।

গত ৩১ অক্টোবর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের (তিন পার্বত্য জেলা ছাড়া) চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হন ৬ হাজার ৫৩১ জন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top