বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৫তম জাতীয় সমাবেশ উপলক্ষে আজ দেওয়া এক বাণীতে তিনি বলেন, ‘বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৫তম জাতীয় সমাবেশ উপলক্ষে এ বাহিনীর নিবেদিতপ্রাণ সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী ও সদস্যদের শুভেচ্ছা জানাই। দেশের তৃণমূল প্রশাসনিক স্তর পর্যন্ত বিস্তৃত এ বাহিনীর রয়েছে সুরক্ষিত সমাজ কাঠামো, মৌলিক অধিকার প্রতিষ্ঠা ও সামাজিক উন্নয়ন ব্যবস্থা এবং মানুষের দুয়ারে সেবা পৌঁছে দেওয়ার মতো কার্যকর নেটওয়ার্ক।প্রধান উপদেষ্টা বলেন, দেশের আইন-শৃঙ্খলা রক্ষা, বিভিন্ন দুর্যোগে আক্রান্তদের উদ্ধার ও ত্রাণ তৎপরতায় এ বাহিনীর সদস্যরা প্রশংসনীয় অবদান রেখেছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন সংস্কারের মাধ্যমে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার ধারাবাহিকতায় বাংলাদেশ আনসার ও ভিডিপির নিজস্ব বহু সংস্কার কার্যক্রম চালু রয়েছে। শিল্প-কারখানা, আর্থিক প্রতিষ্ঠান, হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠানে নিরাপত্তা নির্বিঘ্ন রাখতে ৫০ হাজারেরও অধিক অঙ্গীভূত আনসার সদস্য কাজ করছে।
You are here: Home » জাতীয় » ন্যায়ভিত্তিক, সুসংহত এবং বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠায় প্রয়োজন নিরাপত্তা ও উন্নয়ন : প্রধান উপদেষ্টা
Welcome To B News Just another WordPress site
