নাটোরের লালপুর উপজেলার আবদুলপুর রেল জংশন স্টেশনের পশ্চিম প্রান্তে একটি মালবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়ে উল্টে গেছে। এ ঘটনায় উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। আজ বুধবার (২২ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আবদুলপুর রেল জংশনের মাস্টার সূত্রে জানা যায়, দিনাজপুরের পার্বতীপুর থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রেন দুপুর সাড়ে ১২টার দিকে আবদুলপুর রেল স্টেশনে ... Read More »
Yearly Archives: 2023
চার দিনে কত আয় করল আওয়ামী লীগ?
আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচন উপলক্ষে গত চার দিনে ৩ হাজার ৩৬২টি মনোনয়ন ফরম বিক্রি করেছে আওয়ামী লীগ। এতে দলটির মোট আয় হয়েছে ১৬ কোটি ৮১ লাখ টাকা। মঙ্গলবার (২১ নভেম্বর) দলটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এ তথ্য জানান। বিপ্লব বড়ুয়া জানান, ঢাকা থেকে ৭৩০টি, চট্টগ্রাম থেকে ৬৫৯টি, রাজশাহী থেকে ৪০৯টি, খুলনা থেকে ৪১৬টি, রংপুর থেকে ৩০২টি, ময়মনসিংহ থেকে ২৯৫টি, ... Read More »
লেবাননে ইসরায়েলি হামলায় দুই সাংবাদিকসহ নিহত ৩
আবারও লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে দুই সাংবাদিকসহ তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২১ নভেম্বর) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আল মায়াদিন টিভি এ তথ্য জানিয়েছে। খবর টাইমস অব ইসরায়েলের। লেবাননের রাষ্ট্রীয় টিভি চ্যানেল জানিয়েছে, ইসরায়েল থেকে লেবাননের দক্ষিণে হামলা করা হয়েছে। এতে তাদের দুই সাংবাদিক নিহত হয়েছে। সংবাদমাধ্যম জানিয়েছে, তাইর হাইফা এলাকায় শত্রুদের বোমা হামলায় তারা নিহত হন। শহরটি ইসরায়েলের সীমান্ত থেকে ... Read More »
নয় ঘণ্টা পর উত্তরের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ স্বাভাবিক
টাঙ্গাইল সদর উপজেলার বেতর এলাকায় রংপুর এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুতির নয় ঘণ্টা পর উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুর ২ টায় টাঙ্গাইলের তারাবাড়ি এলাকায় রংপুর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত বগি উদ্ধার হলে লাইনটিতে রেল চলাচল স্বাভাবিক হয়। এর আগে ভোর পৌনে ৫টার দিকে একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ হয়ে ... Read More »
ভোট পর্যবেক্ষণে আগ্রহী ১২ দেশ ও ৪ সংস্থা
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট পর্যবেক্ষণে ইতোমধ্যে ১২টি দেশ এবং চারটি সংস্থা আগ্রহ দেখিয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এছাড়া আগ্রহী আন্তর্জাতিক পর্যবেক্ষকদের আবেদনের সময় বাড়িয়ে ৭ ডিসেম্বর করা হয়েছে। মঙ্গলবার (২১ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। ইতোমধ্যে বিশ্বের ১২টি দেশ এবং চারটি সংস্থা নির্বাচন পর্যবেক্ষণ করতে আসার কথা ইসিকে ... Read More »
গার্মেন্টস সেক্টরের ঘোষিত মজুরি পুনর্বিবেচনার দাবি এএফডব্লিউএবি’র
গার্মেন্টস শ্রমিকদের জন্য প্রস্তাবিত নিম্নতম মজুরি ও মজুরির সাথে যুক্ত অন্যান্য বিষয় পুনর্বিবেচনার জন্য দাবি জানিয়েছে এশিয়া ফ্লোর ওয়েজ অ্যালায়েন্স বাংলাদেশ জোট (এএফডব্লিউএবি)। সোমবার (২০ নভেম্বর) এক সভায় বক্তারা বলেন, বিশ্বে গার্মেন্টস পণ্যের বাজার ৬৫৩ বিলিয়ন ডলারের। বাংলাদেশ সেখানে ৭.৯ শতাংশ রপ্তানি করে। শ্রমিকদের মজুরি অন্যান্য সব দেশেই বাংলাদেশের চেয়ে বেশি। অন্যান্য দেশের সাথে তুলনাতেও বাংলাদেশের শ্রমিকদের মজুরি যৌক্তিক হওয়া ... Read More »
বিজিবিকে প্রস্তুত থাকার নির্দেশ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বাহিনীর সদস্যদের সদা প্রস্তুত থাকতে নির্দেশনা দিয়েছেন বিজিবি মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান। সোমবার (২০ নভেম্বর) কক্সবাজারে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত পরিদর্শনকালে দায়িত্বরত সদস্যদের এ নির্দেশনা দেন তিনি। সীমান্তে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দিয়ে তিনি বলেন, যে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশের বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। ... Read More »
যুদ্ধ শেষে গাজায় সবকিছু নির্মাণ করে দেবেন এরদোয়ান
ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার সব কিছু মাটির সঙ্গে মিশে গেছে। স্কুল-কলেজ, হাসপাতাল, মসজিদ-গির্জা কোনো কিছুই ইসরায়েলের হাত থেকে রক্ষা পায়নি। তবে যুদ্ধ শেষ হলে গাজায় বিধ্বস্ত সব অবকাঠামো, হাসপাতাল ও স্কুল পুনঃনির্মাণ করে দেবেন বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। শনিবার (১৮ নভেম্বর) জামার্নি সফর শেষে দেশে ফিরে এই প্রতিশ্রুতি দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট। খবর ডেইলি সাবাহর। এরদোয়ান ... Read More »
ফের বিএনপির অবরোধ কর্মসূচি, বুধ ও বৃহস্পতিবার
ফের অবরোধ কর্মসূচি দিতে যাচ্ছে বিএনপিসহ বিরোধী দলগুলো। সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন ও কারাবন্দি নেতাদের মুক্তির দাবিতে এ অবরোধ কর্মসূচি। সোমবার (২০ নভেম্বর) সন্ধ্যায় বা রাতে এই কর্মসূচি ঘোষণা করবে বিএনপি ও বিরোধী দলগুলো। জানা গেছে, নির্বাচন কমিশনের (ইসি) তফসিল প্রত্যাখান করে ডাকা ৪৮ ঘণ্টার হরতাল কর্মসূচি শেষ হবে মঙ্গলবার (২১ নভেম্বর) ভোর ৬টায়। এরপর মঙ্গলবার বাদ দিয়ে ... Read More »
আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনলেন অভিনেত্রী মাহিয়া মাহি
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি। ১১ বছরের চলচ্চিত্রের জীবনে মাহিকে দেখা গেছে রাজনীতির মাঠেও। বেশ কয়েক মাস ধরে রাজনীতিতে সক্রিয় হন। অংশ নেন আওয়ামী লীগের বিভিন্ন সভা–সমাবেশে। এবার ২০২৪ সালে অনুষ্ঠিত হতে যাওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ঢাকাই ছবির এই অভিনেত্রী। শনিবার (১৮ নভেম্বর) বিকেলে দলীয় কার্যালয় থেকে ... Read More »
Welcome To B News Just another WordPress site