শেষ হচ্ছে ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধবিরতির মেয়াদ। এমন পরিস্থিতিতে দুই পক্ষের কাছে আহব্বান জানিয়েছেন পোপ ফ্রান্সিস। বুধবার )২৯ নভেম্বর) ভাটিকান নিউজের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় যুদ্ধবিরতি অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন পোপ ফ্রান্সিস। তিনি উভয় পক্ষের কাছে এ বিরতি চলমান রাখার অনুরোধ জানান। বুধবার সকালে সাপ্তাহিক বাতায় তিনি বলেন, আমি আশা করছি যে সকল বন্দিরা মুক্তি না ... Read More »
Yearly Archives: 2023
কোনো সুযোগ নেই সংবিধানের বাইরে গিয়ে ভোট করার : সিইসি
‘রাজনৈতিক বিভাজন থাকতে পারে, তবে সংবিধানের বাইরে গিয়ে ভোট করার কোনো সুযোগ নেই।’ যথাসময়ে নির্বাচন হতে হবে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল এ কথা বলেন। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদল। বুধবার (২৯ নভেম্বর) বিকেল ৩টায় নির্বাচন কমিশন ভবনের ৫০২ নম্বর কক্ষে বৈঠক শুরু হয়, শেষ হয় বিকেল ৫টায়। বৈঠক ... Read More »
স্থানীয় সরকারের পদ ছাড়লেন ৪৭ জন এমপি হওয়ার আশায়
সংসদ সদস্য (এমপি) হওয়ার আশায় পদ ছাড়ছেন দেশের বিভিন্ন উপজেলা পরিষদের চেয়ারম্যানরা। বুধবার বিকেল পর্যন্ত স্থানীয় সরকারের পদে থাকা ৪৭ জন পদত্যাগ করেছেন। এদের মধ্যে ৪৩ জনই উপজেলা পরিষদের চেয়ারম্যান। বাকি চার জনের ৩ জন জেলা পরিষদের চেয়ারম্যান এবং একজন সদস্য। ণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী সরকারের লাভজনক পদে অধিষ্ঠিত থাকলে কেউ এমপি প্রার্থী হওয়ার যোগ্য হবেন না। স্থানীয় সরকার প্রতিষ্ঠানের জনপ্রতিনিধিদের ... Read More »
গাজায় ৩৭ দিন ধ্বংসস্তূপের নিচে বেঁচে ছিল নবজাতক শিশু
অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বোমা হামলায় ক্ষতিগ্রস্ত একটি বাড়ির ধ্বংসস্তূপের নিচ থেকে ৩৭ দিন পর এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে থেকে এ তথ্য জানা যায়। গাজার ফটোগ্রাফার নুহ আল শাঘনোবি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে শিশুটিকে উদ্ধারের একটি ভিডিও পোস্ট করেছেন। উদ্ধারের আগে শিশুটিকে অনেকে মৃত মনে করলেও তিন ঘণ্টার কঠোর চেষ্টায় উদ্ধারের পর দেখা যায়, ... Read More »
সারাদেশে ডেঙ্গুতে একদিনে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৫৯
সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৬১০ জনে। গত একদিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৫৯ জন ডেঙ্গুরোগী। ঢাকাসহ দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন আছেন তিন হাজার ৫৬৭ জন ডেঙ্গুরোগী। মঙ্গলবার (২৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ মো. জাহিদুল ইসলাম ... Read More »
রাজশাহী-৪ আসনে আবুল কালাম আজাদ মনোনয়ন পাওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ
বাগমারা (রাজশাহী)প্রতিনিধিঃ আগামী ৭ জানুয়ারী -২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রাপ্তদের নাম ঘোষণা করেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজশাহী-৪ (বাগমারা) আসনে বাংলাদেশ আ’লীগের কেন্দ্রীয় কমিটির দপ্তর-সম্পাদক তাহেরপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার তিনবারের মেয়র অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদের নাম ঘোষনা করা পরপরই বাগমারা উপজেলার ঝিকরা ইউনিয়নের কালিগঞ্জ বাজারে তার অনুসারীরা আনন্দ মিছিল ... Read More »
তারিখ পুনর্নির্ধারণ করা হবে বিএনপি নির্বাচনে এলে: ইসি আলমগীর
বিএনপি নির্বাচনে এলে তারিখ পুনর্নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর। তিনি বলেন, আমাদের আহ্বান সব রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করুক। তবে বিএনপি যদি নির্বাচনে আসে আমরা যে শিডিউল ঘোষণা করেছি তাদের সুবিধার্থে নির্বাচনের তারিখ পুনর্র্নিধারণ করব। সোমবার (২৭ নভেম্বর) দুপুর ১টায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ ... Read More »
তামিম বিপিএল দিয়েই মাঠে ফিরছেন
সদ্য শেষ হওয়া ওয়ানডে বিশ্বকাপের আগে একদম হঠাৎ করেই বাংলাদেশ ক্রিকেট দল থেকে বাদ পড়ে যান টাইগারদের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বিশ্বকাপ দল থেকে বাদ পড়ার পর নিজেকে সরিয়ে নেন জাতীয় ক্রিকেট লিগ ও নিউজিল্যান্ড সিরিজ থেকেও। প্রশ্ন উঠতে থাকে তামিম কী আবারও অবসর নিতে যাচ্ছেন না কি? অবশেষে তামিম নিজেই সেসব প্রশ্নের ইতি টানিয়ে জানালেন কবে ফিরছেন খেলার মাঠে। ... Read More »
বিএনপির একসঙ্গে অবরোধ ও হরতালের ডাক
বর্তমান সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নির্দলীয় সরকার ও কারাবন্দি নেতাদের মুক্তির দাবিতে এবার একসঙ্গে অবরোধ ও হরতালের ডাক দিয়েছে বিএনপি। সোমবার (২৭ নভেম্বর) বিকেলে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নতুন কর্মসূচি ঘোষণা করেন। ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ঢাকাসহ সারাদেশে আগামী বুধবার ভোর ৬টা থেকে পরদিন বৃহস্পতিবার ভোর ৬টা পর্যন্ত অবরোধ এবং বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা অর্থাৎ ১২ ঘণ্টার হরতাল কর্মসূচি পালন করবে বিএনপি। ... Read More »
৩ ইসরায়েলি গুপ্তচরের ভাগ্যে যা ঘটল ফিলিস্তিনে
একদিকে ইসরায়েলের নির্বিচার হামলায় মুড়ি-মুড়কির মতো মরছে গাজা উপত্যকার নিরীহ ফিলিস্তিনিরা। এর মধ্যেই অধিকৃত পশ্চিম তীরের বিভিন্ন শরণার্থী শিবিরেও চলছে ইসরায়েলি অভিযান, গ্রেপ্তার ও হত্যা করা হচ্ছে ফিলিস্তিনি বাসিন্দাদের। এমন পরিস্থিতিতেও ইসরায়েলের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগ উঠেছে তিন ফিলিস্তিনির বিরুদ্ধে। তদন্তে জানা গেছে স্বাধীনতাকামী প্রতিরোধ যোদ্ধাদের বিরুদ্ধে কীভাবে ইসরায়েলি বাহিনীকে সাহায্য করতো এসব ফিলিস্তিনি, আর পরিণতিই বা কী হয়েছে। স্থানীয় সময় ... Read More »
Welcome To B News Just another WordPress site