Wednesday , 24 June 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » খেলাধুলা » মুশফিক টি-টোয়েন্টি থেকে অবসরে

মুশফিক টি-টোয়েন্টি থেকে অবসরে

দুবাই থেকে এশিয়া কাপ শেষে শূন্য হাতে দেশে ফিরে টাইগাররা। এশিয়া কাপ শেষ করে দেশে ফিরেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিলেন মুশফিকুর রহিম।

আজ রবিবার (৪ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের অফিসিয়াল পেজে অবসরের ঘোষণা দেন তিনি।

তবে বাংলাদেশের হয়ে ওয়ানডে ও টেস্ট খেলে যাবেন জাতীয় দলের এ সাবেক অধিনায়ক। সেইসঙ্গে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ও অন্যান্য টি-টোয়েন্টি টুর্নামেন্টও খেলবেন তিনি।

ফেসবুকে নিজের অফিসিয়াল পেজে অবসরের ঘোষণা দিয়ে মুশফিক লিখেছেন, ‘সবাইকে সালাম এবং শুভেচ্ছা। দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারের যাত্রায় আমি আপনাদের সবাইকে পাশে পেয়েছি। ভালো এবং খারাপ দুই সময়েই আপনাদের অকুণ্ঠ সমর্থন আমার প্রেরণা। টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার থেকে আজ আমি অবসর নিচ্ছি। তবে বাংলাদেশের হয়ে টেস্ট এবং ওয়ানডে খেলা চালিয়ে যাব। আশা করছি এই দুই ফরম্যাটে আমি আরও কিছু নিয়ে আসতে পারব দেশের জন্য।’

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top