তিস্তাসহ অভিন্ন নদীর পানি বন্টনের আলোচনায় ইতিবাচক অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ সচিবালয়স্থ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাসের বিদায়ী সৌজন্য সাক্ষাত শেষে ব্রিফিং-এ তিনি একথা জানান। ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বহুমাত্রিক। প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক ও পারস্পরিক বোঝাপড়া ভালো হলে দুই দেশেরই অর্থনৈতিক উন্নয়ন সহজতর হয়। সীমান্ত ... Read More »
Yearly Archives: 2020
মসজিদে বিস্ফোরণের মামলায় তিতাসের ৮ কর্মকর্তা-কর্মচারী জামিনে মুক্ত
নারায়ণগঞ্জের পশ্চিম তল্লারবাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির আট কর্মকর্তা-কর্মচারী আজ বিকালে জামিনে মুক্ত হয়েছেন। তার আগে দুপুরে তাদের জামিন মঞ্জুর করেন নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আফতাবুজ্জামান। নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুদিনের রিমান্ড শেষে তিতাসের আট কর্মকর্তা-কর্মচারীকে আদালতে হাজির করে সিআইডি। আদালতে আসামি পক্ষের আইনজীবী জামিন আবেদন ... Read More »
দেশে প্রশিক্ষণ ও যুদ্ধে অংশ গ্রহণকারীরাও মুক্তিযোদ্ধা
মহান মুক্তিযুদ্ধে অংশ গ্রহণের উদ্দেশ্যে যারা দেশের বাইরে যাননি, দেশেই প্রশিক্ষণ ও যুদ্ধে অংশ গ্রহণ করেছেন তারাও মুক্তিযোদ্ধা। তাদেরকে মুক্তিযোদ্ধা হিসেবে ২০১৬ সালের প্রজ্ঞাপনের সংজ্ঞায় অন্তর্ভুক্তির পদক্ষেপ নিতে বলেছেন উচ্চ আদালত। আজ এ সংক্রান্ত এক রিটের শুনানিকালে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ রুল অ্যাবসলিউট ঘোষণা করে রায় দেন। আদালতে রিটের পক্ষে ... Read More »
১৬ অক্টোবর থেকে খুলছে সিনেমা হল
দীর্ঘ ছয় মাস বন্ধ থাকার পর অবশেষে ১৬ অক্টোবর থেকে খুলে দেওয়া হচ্ছে দেশের সব সিনেমা হল। সোমবার দুপুরে তথ্য মন্ত্রণালয়ে ডাকা এক বৈঠকে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির নেতাদের এ সিদ্ধান্তের কথা জানান তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। সমিতির সাবেক জ্যেষ্ঠ সহ-সভাপতি মিয়া আলাউদ্দিন বলেন, ১৬ অক্টোবর থেকে দেশের সব সিনেমা হল খুলে দেওয়ার নীতিগত সিদ্ধান্তের কথা তথ্যমন্ত্রী আমাদের জানিয়েছেন। স্বাস্থ্যবিধি মেনে ... Read More »
ডেমরা ভূমি অফিসে বৃক্ষ-রোপণ
টি.এ.কে আজাদঃ ডেমরা রাজস্ব সার্কেল ঢাকায় ভূমি উপ-সহকারী কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান ডেমরা (মাতুয়াইল) ভূমি অফিসে বৃক্ষ-রোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন। এসময় তিনি বিভিন্ন প্রকার ফলজ ও বনজ বৃক্ষ-রোপণ করেন। Read More »
বাগমারায় ঝিকরা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব আশরাফ আলী মাষ্টারের মৃত্যু।
রেজাউল করিম আত্রাই প্রতিনিধি: প্রকাশের সময় সকাল১০ টায় শনিবার ২০ সেপ্টেম্বর ২০২০ রাজশাহী বাগমারা উপজেলর ঝিকরা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও আত্রাই উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নের পাইকড়া বড়াইকুড়ি গ্রামের আলহাজ্ব আশরাফ আলী ... Read More »
কোভিড-১৯ মোকাবেলায় অনুদান গ্রহণ প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোভিড-১৯ এর প্রভাব মোকাবেলায় সরকারি প্রচেষ্টায় সহায়তা দানে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের জন্য ৩৪টি বাণিজ্যিক ব্যাংকসহ কয়েকটি সংস্থার অনুদান গ্রহণ করেছেন। প্রধানমন্ত্রী রোববার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুদান গ্রহণ অনুষ্ঠানে যোগ দেন। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস প্রধানমন্ত্রীর পক্ষে অনুদানের চেক গ্রহণ করেন। করোনাভাইরাস মোকাবেলায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে ত্রাণ সহায়তার জন্য সংস্থাসমূহের ... Read More »
হিলি দিয়ে আসা ভারতীয় পিয়াজের বেশিরভাগই পচা
রপ্তানি জটিলতার কারণে সীমান্তে লোড অবস্থায় থাকা পিয়াজগুলো হিলি স্থলবন্দর দিয়ে আমদানি করা হলেও বেশিরভাগ পিয়াজই পচে নষ্ট হয়ে গেছে। শনিবার আমদানি করা পিয়াজগুলো পাঁচ দিন ধরে বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় আটকে পড়ে ছিল হিলি বন্দরে। অতিরিক্ত গরমে পিয়াজ পচে নষ্ট হওয়ায় হিলি স্থলবন্দরের আমদানিকারকেরা বিপাকে পড়েছেন। তারা আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন। এদিকে বন্দরের মোকামে একটু ভালো মানের পিয়াজ পাইকারি ৫০-৫৫ ... Read More »
শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নতুন নির্দেশনা
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল ও কলেজ) স্ব স্ব ব্যবস্থাপনায় অনলাইনে নিয়মিত শ্রেণি পাঠদান চালানোর নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। রোববার মাউশির মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক এই নির্দেশ দেন। নির্দেশনা অনুযায়ী, সংসদ টেলিভিশনের প্রচারিত শ্রেণি পাঠদানের সঙ্গে সমন্বয় করে শ্রেণি পাঠদানের রুটিন তৈরি করবে স্ব স্ব প্রতিষ্ঠান। ওই রুটিন অনুযায়ী নিয়মিত পাঠদান চালিয়ে ... Read More »
টিসিবি পেঁয়াজ পৌঁছে দেবে বাসায় : বাণিজ্যমন্ত্রী
সরকারি সংস্থা টিসিবির ট্রাক থেকে যারা সাশ্রয়ী দামে পেঁয়াজ কিনতে পারছেন না তাদের বাসায় এই পণ্যটি পৌঁছে দেয়ার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। রোববার বাণিজ্য মন্ত্রণালয় এবং ই-কমার্সের আয়োজনে জুম প্লাটফর্মে টিসিবির ‘ঘরে বসে স্বস্তির পেঁয়াজ’ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান। টিপু মুনশি বলেন, অন্যান্য পণ্যের মতো এখন সাশ্রয়ী মূল্যের পেঁয়াজও বাসায় বসে ... Read More »
Welcome To B News Just another WordPress site