Monday , 22 June 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » 2019 (page 8)

Yearly Archives: 2019

বিপিএলের ড্রাফটে আছেন এক জার্মান ক্রিকেটার

বাংলাদেশ প্রিমিয়ার লিগের সপ্তম আসরের প্লেয়ার্স ড্রাফট বসছে সন্ধ্যায়। বঙ্গবন্ধুর নামে গড়ানো এ আসরের নামকরণ করা হয়েছে ‘বঙ্গবন্ধু বিপিএল’। রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে আজ সন্ধ্যা ছয়টায় অনুষ্ঠিত হবে ‘বঙ্গবন্ধু বিপিএল’ এর প্লেয়ার্স ড্রাফট। টুর্নামেন্টে অংশ নেয়া সাতটি দল তাদের পছন্দের খেলোয়াড়দের নিয়ে দল সাজাবে। ড্রাফটে বাংলাদেশের বাইরে মোট ২১টি দেশের ৪৩৯ জন বিদেশি রয়েছে। বিদেশি ক্রিকেটারদের তালিকায় সর্বোচ্চ ... Read More »

বিপিএলে গেইলের ঠিকানা চট্টগ্রাম

রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে শুরু হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের সপ্তম আসর ‘বঙ্গবন্ধু বিপিএল’ এর প্লেয়ার্স ড্রাফট। এতে এ প্লাস ক্যাটাগরির মুশফিকুর রহিমকে খুলনা এবং তামিম ইকবালকে কিনেছে ঢাকা। প্রথম দফায় অবিক্রিত থেকে গেছেন মাশরাফি বিন মর্তুজা। তবে ক্যারিবীয়ান ব্যাটিং দানব ক্রিস গেইলকে কিনেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ব্যতিক্রমধর্মী বিপিএলে অংশ নেয়া দলগুলোর নাম বদলানো হয়েছে। দলগুলো হলো— যমুনা ব্যাংক ঢাকা ... Read More »

ইসরাইলের বিলোপ চাই ইহুদিদের নয়: খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি বলেছেন, রাষ্ট্র হিসেবে তিনি ইসরাইলের বিলোপ চান, তবে ইহুদি জনগোষ্ঠীকে নির্মূল করতে চান না। তেহরান চায়, মধ্যপ্রাচ্যের ওই ভূখণ্ডে বসবাসকারী খ্রিস্টান-মুসলিম ও ইহুদিরা সবাই মিলে সেখানকার ভবিষ্যৎ নির্ধারণ করবে। ১৯৭৯ সালে ইসলামি বিপ্লবের পর থেকে রাষ্ট্র হিসেবে ইসরাইলকে অস্বীকার করে আসছে ইরান। ফিলিস্তিনের মুক্তি আন্দোলনের পক্ষে তেহরানের অবস্থান স্পষ্ট। অন্যদিকে ইরানকে মধ্যপ্রাচ্যে তাদের প্রধান শত্রু ... Read More »

মার্কিন সেনাদের জন্য দক্ষিণ কোরিয়াকে আরো অর্থ ব্যয় করতে হবে: পেন্টাগন

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার বলেছেন, দক্ষিণ কোরিয়ায় তার দেশের যে ২৮,৫০০ সেনা মোতায়েন রয়েছে তাদের জন্য সিউলকে অবশ্যই আরো অনেক বেশি অর্থ খরচ করতে হবে। তিনি দক্ষিণ কোরিয়াকে একটি সম্পদশালী দেশ হিসেবে উল্লেখ করেন। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে গত শুক্রবার দেশটির প্রতিরক্ষামন্ত্রী জিয়ং কিয়ং দু’র সঙ্গে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন মার্ক এসপার। তিনি বলেন, উত্তর কোরিয়ার ... Read More »

দুর্যোগ ব্যবস্থাপনাতেও বিশ্বে রোল মডেল বাংলাদেশ: গণপূর্তমন্ত্রী

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, বাংলাদেশ এখন কেবল উন্নয়নেরই নয়, দুর্যোগ ব্যবস্থাপনাতেও বিশ্বে একটি রোল মডেল। আর এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্যই সম্ভব হয়েছে। দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্তদের পাশে আছেন উল্লেখ করে তিনি বলেন, সম্প্রতি ঘটে যাওয়া বুলবুলের আঘাতে পিরোজপুর জেলায় যে ক্ষতি হয়েছে তা প্রধানমন্ত্রীকে জানানো হয়েছে। আপনারা ক্ষতিপূরণ পেয়ে যাবেন ইনশাল্লাহ। বৃহস্পতিবার বিকাল ৩টায় ... Read More »

৯১ নির্যাতিতা নারীসহ শুক্রবার দেশে ফিরছেন সেই সুমি

অবশেষে শুক্রবার সৌদি আরব থেকে দেশে ফিরছেন নির্যাতিত নারীকর্মী সুমি আক্তার। একই সঙ্গে সৌদি থেকে দেশে ফিরছেন নির্যাতিত আরও ৯১ নারী গৃহকর্মী। শুক্রবার সকাল সোয়া ৭টায় এয়ার অ্যারাবিয়া’র G9-517 বিমানে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন সুমি। ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের প্রধান শরিফুল হাসান এ তথ্য নিশ্চিত করে বলেন, সম্প্রতি সৌদির শ্রম আদালত সে দেশ ছাড়ার ব্যাপারে সুমির পক্ষে রায় দেন। ফলে ... Read More »

পেঁয়াজের ঝাঁজও সংসদে

লাফিয়ে লাফিয়ে পেঁয়াজের দাম বৃদ্ধি পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সরকার ও বিরোধীদলীয় সংসদ সদস্যরা। এ বিষয়ে বাণিজ্যমন্ত্রী ও অর্থমন্ত্রীর প্রয়োজনীয় পদক্ষেপ প্রহণের পাশাপাশি তারা পেঁয়াজ আমদানিতে শুল্ক প্রত্যাহারের দাবি জানিয়েছেন। কেউ কেউ আবার এটিকে ষড়যন্ত্র হিসেবে দেখছেন। বৃহস্পতিবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিষয়টির অবতারণ করেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম। এরপর আলোচনায় অংশ নিয়ে ... Read More »

রোহিঙ্গা গণহত্যা নিয়ে সুচির বিরুদ্ধে প্রথম মামলা

মিয়ানমার রোহিঙ্গা মুসলিম গণহত্যার ঘটনায় দেশটির নেত্রী অং সান সুচিসহ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তার বিরুদ্ধে আর্জেন্টিনায় মামলা করা হয়েছে। এতে করে প্রথমবারের মতো শান্তিতে নোবেল বিজয়ী সুচির বিরুদ্ধে সরাসরি মামলা হল। খবর দ্যা গার্ডিয়ানের। বুধবার রোহিঙ্গা ও লাতিন আমেরিকান মানবাধিকার সংগঠনগুলো এ মামলা দায়ের করে। আর্জেন্টিনার আইনে গণহত্যা বিষয়ক কোনো ফৌজদারি আইন না থাকায় গণহত্যা মামলা করা যায়নি। ‘ইউনিভার্স জুরিসডিকশন’ ... Read More »

শর্ত মেনে নেয়ায় ইসরাইলে হামলা বন্ধ করল ইসলামিক জিহাদ

ইহুদিবাদী ইসরাইল যুদ্ধবিরতি সংক্রান্ত দাবি মেনে নেয়ায় গাজা উপত্যকা থেকে ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ করেছে ফিলিস্তিনের ইসলামিক জিহাদ আন্দোলন। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টা থেকে দুই পক্ষই মিসরের মধ্যস্থতায় একটি অস্ত্রবিরতিতে রাজি হয়েছে। ইহুদিবাদী ইসরাইল এবং জিহাদ আন্দোলনের মধ্যকার সংঘর্ষ বন্ধের ব্যাপারে মিসর যে উদ্যোগ নিয়েছিল তাতে জিহাদ আন্দোলন তিনটি শর্ত দিয়েছিল। শর্তগুলো হলো- গাজা সীমান্তে ফিলিস্তিনিরা যে বিক্ষোভ-প্রতিবাদ করে আসছে তাতে ... Read More »

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ১৮

ইসরায়েলের বিমান হামলায় ফিলিস্তিনের গাজায় অন্তত ১৮ ফিলিস্তিনি নিহত ও অর্ধশতাধিক আহত হয়েছেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়, মঙ্গলবার (১২ নভেম্বর) ভোরে ইসরায়েলের হামলায় স্বাধীনতাকামী ‘ইসলামিক জিহাদ আন্দোলন ফিলিস্তিন’র অন্যতম শীর্ষ নেতা বাহা আবু আল-আত্তা ও তার স্ত্রী নিহত হন। ওই হামলার প্রতিক্রিয়ায় ইসলামিক জিহাদ’র যোদ্ধারা ইসরায়েলের বন্দরনগর আশদদসহ বিভিন্ন এলাকায় শতাধিক রকেট হামলা চালায়। এরই জবাবে  বুধবার (১৩ নভেম্বর) ভোর ... Read More »

Scroll To Top