Thursday , 16 April 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » সারাদেশ » বিদেশ থেকে ভোট প্রদানের জন্য তৈরি ‘পোস্টাল ভোট বিডি’ নিবন্ধন ২৫ ডিসেম্বর পর্যন্ত
বিদেশ থেকে ভোট প্রদানের জন্য তৈরি ‘পোস্টাল ভোট বিডি’ নিবন্ধন ২৫ ডিসেম্বর পর্যন্ত

বিদেশ থেকে ভোট প্রদানের জন্য তৈরি ‘পোস্টাল ভোট বিডি’ নিবন্ধন ২৫ ডিসেম্বর পর্যন্ত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদেশ থেকে ভোট প্রদানের জন্য তৈরি ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে প্রবাসী ভোটারদের নিবন্ধন চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত। বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে এসব তথ্য জানানো হয়েছে।

সরকারি চাকরিজীবী যেসব ভোটার নিজ কেন্দ্রে ভোট দিতে পারবেন না, তারাও ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করতে পারবেন। অ্যাপটি ১৮ নভেম্বর উদ্বোধন করা হয়েছে।

ডাকযোগে পোস্টাল ব্যালট পেতে হলে প্রবাসীদের স্ব স্ব দেশের সঠিক ঠিকানা প্রদান করতে হবে, প্রয়োজনে বন্ধু/আত্মীয়ের ঠিকানা অথবা নিকটস্থ সুপরিচিত কোনো প্রতিষ্ঠান/ভবনের ঠিকানা ব্যবহার করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top