শেখ জাহিদ বিন আজিমঃ- শনিবার (২৩ আগস্ট) বিকেলে উপজেলার নারুয়া ইউনিয়নের সোনাকান্দর এলাকায় অভিযান চালায়ি তাদের কারাদণ্ড দেয় স্থানীয় প্রশাসন।
বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে আদালত পরিচালনা করেন বালিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন। আদালত পরিচালনায় সহযোগিতা করেন ভূমি কার্যালয়ের নাজির ও পুলিশ সদস্যরা।
জানা গেছে, বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের সোনাকান্দর এলাকায় গড়াই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছিল একটি চক্র। পরে গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় প্রশাসন। অভিযানে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে এক লাখ টাকা জরিমানা এবং মনিরুল ও মিরাজুল নামে দুই যুবককে ৭ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে। তারা দুইজন কুষ্টিয়া ও পাবনার জেলার বাসিন্দা।
Welcome To B News Just another WordPress site
