শেখ জাহিদ বিন আজিমঃ- পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে রাজবাড়ি জেলায় খামারিরা চাহিদার চেয়ে বেশি প্রস্তুত করেছেন গবাদিপশু। এদিকে জেলার সর্বত্র জমে উঠতে শুরু করেছ কোরবানির পশুর হাট। জানা গেছে, জেলায় এ বছর কোরবানি যোগ্য গরু প্রস্তুত হয়েছে ৩০ হাজার ১১৭টি, মহিষ ২৩২টি, ছাগল ৫৮ হাজার ৭৪০টি, ভেড়া ৪৭৩টি ও অন্যান্য পশু ৪টি প্রস্তুত হয়েছে। অর্থাৎ গরু থেকে ছাগল বেশি প্রস্তুতি হয়েছে ২৮হাজার ৬২৩টি।
রাজবাড়ি সদর উপজেলায়– মোট কোরবানি যোগ্য পশু প্রস্তুত হয়েছে ২১ হাজার ৮৬৫টি। গরু ৭ হাজার ৪৭১টি, মহিষ ৯টি, ছাগল ১৪ হাজার ৩২৭টি, ভেড়া ৫৭টি ও অন্যান্য ১টি। সদর উপজেলায় চাহিদা রয়েছে ১৫ হাজার ৪৬০টি পশু। উদ্বৃত্ত থাকবে ৬ হাজার ৪০৫টি পশু।
পাংশা উপজেলায়– মোট কোরবানি যোগ্য পশু প্রস্তুত করা হয়েছে ১৯ হাজার ৭১৭টি। এর মধ্যে গরু ৬ হাজার ৯৪৬টি, মহিষ ৭৮টি, ছাগল ১২ হাজার ৬০৫টি, ভেড়া ৮৮টি। পাংশা উপজেলায় চাহিদা রয়েছে ১৪ হাজার ৫৭৫টি পশু। উদ্বৃত্ত থাকবে ৫ হাজার ১৪২টি পশু।
বালিয়াকান্দি উপজেলায়– মোট কোরবানি যোগ্য পশু প্রস্তুত করা হয়েছে ১৭ হাজার ৫৮১ টি। এর মধ্যে গরু ৫ হাজার ৮৭২টি, মহিষ ৫টি, ছাগল ১১ হাজার ৬৭০টি, ভেড়া ৩৪টি। এ উপজেলায় চাহিদা রয়েছে ৮ হাজার ৭৪৫টি পশু। উদ্বৃত্ত থাকবে ৮ হাজার ৮৩৬টি পশু।
গোয়ালন্দ উপজেলায়– মোট কোরবানি যোগ্য পশু প্রস্তুত করা হয়েছে ১৩ হাজার ১০৮টি। এর মধ্যে গরু ৪ হাজার ১৭০টি, মহিষ ২টি, ছাগল ৮ হাজার ৭৭৫ টি, ভেড়া ১৬২ টি। এ উপজেলায় চাহিদা রয়েছে ৬ হাজার ২৫৫ টি পশু। উদ্বৃত্ত থাকবে ৬ হাজার ৮৫৩ টি পশু।
কালুখালী উপজেলায়– মোট কোরবানি যোগ্য পশু প্রস্তুত করা হয়েছে ১৭ হাজার ২৯৫টি। এর মধ্যে গরু ৫ হাজার ৬৫৮টি, মহিষ ১৩৮টি, ছাগল ১১ হাজার ৩৬৪টি, ভেড়া ১৩২টি। এ উপজেলায় চাহিদা রয়েছে ১০ হাজার ৭১৫টি পশু। উদ্বৃত্ত থাকবে ৬ হাজার ৫৮০টি পশু।
রাজবাড়ি জেলায় এবার ২৯টি হাটে কোরবানির পশু কেনা-বেচা হবে। যার মধ্যে ২০টি স্থায়ী ও ৯টি অস্থায়ী হাটে বেচাকেনা হবে কোরবানির পশু। হাটগুলোতে পশুর স্বাস্থ্য তত্ত্বাবধান ও রোগ নির্ণয়ের জন্য ভেটেরিনারি মেডিক্যাল টিম কাজ করবে।
একাধিক খামারি বলেন, প্রাকৃতিক উপায়ে কাঁচা ঘাস, খৈল, ধানের কুঁড়া ও ভুট্টা দিয়ে খাওয়ানোর মাধ্যমে খামারে পশু মোটাতাজা করণ করা হয়েছে। গো-খাদ্যের দাম বৃদ্ধি হওয়ায় বেড়েছে পশু মোটাতাজাকরণে খরচ। পূর্ববর্তী বছরের তুলনায় চলতি বছর পশুর দাম বেশি। অন্য দিকে বিক্রেতারা বলছেন, গো-খাদ্যের দামের কারণে কিছুটা বেশি দামে বিক্রি করতে হচ্ছে কোরবানির পশু।
Welcome To B News Just another WordPress site
