Thursday , 16 April 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » অর্থনীতি » দেশে আগস্টের তুলনায় সেপ্টেম্বরে ভারত থেকে পণ্য আমদানি বেড়েছে ১৩ শতাংশ

দেশে আগস্টের তুলনায় সেপ্টেম্বরে ভারত থেকে পণ্য আমদানি বেড়েছে ১৩ শতাংশ

দেশে আগস্টের তুলনায় সেপ্টেম্বরে ভারত থেকে পণ্য আমদানি বেড়েছে ১৩ দশমিক ১৯ শতাংশ। ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের বাণিজ্য বিভাগের চলতি অর্থবছরের প্রথম ছয় মাসের পরিসংখ্যানে এ চিত্র উঠে এসেছে।

আগস্টে প্রতিবেশি দেশটি থেকে পণ্য আমদানি হয় ৭৬ কোটি ৪ লাখ ৯০ হাজার ডলারের। সেপ্টেম্বরে আমদানি হয় ৮৬ কোটি ৮ লাখ ১০ হাজার ডলারের পণ্য।

এর আগে, ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশের পণ্য আমদানি আগের অর্থবছরের চেয়ে ৯ দশমিক ৪১ শতাংশ কমেছিল।

ভারতের বাণিজ্য বিভাগের পরিসংখ্যানে দেখা যায়, এপ্রিল থেকে সেপ্টেম্বর, এ ছয় মাসে ভারত থেকে বাংলাদেশের পণ্য আমদানির অর্থমূল্য ছিল ৫১৯ কোটি ৮৯ লাখ ৯০ হাজার ডলার।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top