Thursday , 16 April 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » অর্থনীতি » রেমিট্যান্সে সুবাতাস, ৭২ কোটি ডলার ৭ দিনে এলো

রেমিট্যান্সে সুবাতাস, ৭২ কোটি ডলার ৭ দিনে এলো

চলতি মাসের (জুন) প্রথম ৭ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ৭২ কোটি ৬২ লাখ মার্কিন ডলার। সেই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১০ কোটি ৩৭ লাখ ডলার। রোববার (৯ জুন) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

এতে বলা হয়, চলতি জুন মাসের প্রথম ৭ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ৭২ কোটি ৬২ লাখ ৯০ হাজার মার্কিন ডলার। আর গত মে, এপ্রিল, মার্চ, ফেব্রুয়ারি ও জানুয়ারির প্রথম ৭ দিনে দেশে রেমিট্যান্স এসেছিল যথাক্রমে ৫৬ কোটি ৯৮ লাখ, ৫১ কোটি ১৭ লাখ, ৪৪ কোটি ৮৭ লাখ, ৪৯ কোটি ১৪ লাখ ও ৫৩ কোটি ৪১ লাখ মার্কিন ডলার। সেই হিসাবে চলতি মাসের রেমিট্যান্স বেড়েছে।

 

সংশ্লিষ্টরা বলছেন— ধর্মীয় উৎসবগুলোকে সামনে রেখে দেশের অভিবাসী কর্মীরা সাধারণত বেশি অর্থ পাঠান। তাই কোরবানির ঈদকে সামনে রেখে প্রবাসী রেমিট্যান্স বেড়েছে।

এদিকে জুনের প্রথম সপ্তাহে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৭ কোটি ২৪ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। এছাড়া বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ১ কোটি ৯০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ৭১ কোটি ৫৪ লাখ ১৩ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৪ লাখ ২০ হাজার ডলার।

এর আগে গত মে মাসে দেশে এসেছে চলতি অর্থবছরের সর্বোচ্চ ২২৫ কোটি ৩৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। আর এপ্রিল, মার্চ, ফেব্রুয়ারি ও জানুয়ারিতে দেশে যথাক্রমে রেমিট্যান্স এসেছিল ২০৪ কোটি ৩০ লাখ ৬০ হাজার, ১৯৯ কোটি ৬৮ লাখ ৫০ হাজার, ২১৬ কোটি ৬০ লাখ ও ২১০ কোটি ৯ লাখ ৫০ হাজার ডলার।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top