এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) বিল পরিশোধ করায় বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০ বিলিয়ন মার্কিন ডলারের নিচে নেমে গিয়েছিল। তবে, দুদিনের মধ্যেই রিজার্ভ ফের ৩০ বিলিয়ন ডলারের ঘরে পৌঁছেছে। আজ বুধবার (১০ মে) বিকেলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন। মেজবাউল হক বলেন, ‘গত পরশু (সোমবার) আকুর বিল পরিশোধের পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে দাঁড়ায় ... Read More »
Yearly Archives: 2023
৮ দিনের রিমান্ডে ইমরান খান
পাকিস্তানের জাতীয় জবাবদিহি আদালত ‘ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো (এনএবি)’ পিটিআই চেয়ারম্যান ইমরান খানের আট দিনের রিমান্ড মঞ্জুর করেছে। বুধবার এ রিমান্ড আবেদন মঞ্জুর করা হয়। এক দিন আগে ইমরানকে ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি) প্রাঙ্গণ থেকে আল-কাদির ট্রাস্ট মামলায় গ্রেফতার করা হয়েছিল। এদিকে পৃথকভাবে, একটি দায়রা আদালত তোশাখানা মামলায় পিটিআই প্রধানকে অভিযুক্ত করেছে। উভয় শুনানি ইসলামাবাদ পুলিশ লাইনে অনুষ্ঠিত হয়, এটাকে মঙ্গলবার গভীর ... Read More »
গাজীপুর সিটি নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আজ মঙ্গলবার (৯ মে) প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। মেয়র পদে দলীয় মনোনয়নপ্রাপ্ত প্রার্থীরা দলীয় প্রতীক এবং স্বতন্ত্র প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তার অফিস থেকে বরাদ্দ করা প্রতীক নিয়ে প্রচার-প্রচারণা এবং গণসংযোগ শুরু করেছেন। কাউন্সিলর পদপ্রার্থীদের বেলায় কোনো কোনো ক্ষেত্রে লটারির মাধ্যমে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। পরে প্রতীক নিয়ে মিছিল সহকারে গণসংযোগ শুরু করেন তাঁরা। আজ সকাল ... Read More »
যেসব এলাকায় আগামীকাল গ্যাস বন্ধ থাকবে
গ্যাস পাইপ লাইনের জরুরি প্রতিস্থাপন ও অপসারণ কাজের জন্য আগামীকাল বুধবার (১০মে) রাজধানীর কয়েকটি অঞ্চলে গ্যাস সংযোগ বন্ধ থাকবে। মঙ্গলবার (৯ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড কোম্পানি। বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার (১০ মে) দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মোট তিন ঘণ্টা রাজধানীর মগবাজার-মৌচাক-মালিবাগ রেলগেট পর্যন্ত রোডের উত্তর পাশে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া এ ... Read More »
ভারতে যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ৩
ভারতে আবারও মিগ-২১ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এই ঘটনায় নিহত হয়েছেন ৩ জন। এনডিটিভির খবরে বলা হয়েছে, সামরিক বাহিনীর মিগ-২১ বিমান সোমবার রাজস্থানের হনুমানগড়ের একটি বাড়িতে বিধ্বস্ত হয়। এতে ওই বাড়ির তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। পুলিশ কর্মকর্তা সুধীর চৌধুরী এএফপি নিউজ এজেন্সিকে বলেন, বিমানের পাইলটকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। নিহতের মধ্যে দুইজন নারী রয়েছেন। টুইটারে দেয়া এক বার্তায় ... Read More »
২২ অঞ্চলের ওপর দিয়ে বইছে দাবদাহ
কয়েকদিন আগে দেশের বিভিন্ন এলাকায় কালবৈশাখী ঝড় হলেও বৃষ্টির পরিমাণ খুব বেশি ছিল না। যে পরিমাণ দাবদাহ বয়ে যাচ্ছে, সে তুলনায় বৃষ্টি না হওয়ার কারণে তাপমাত্রা আবার বাড়তে শুরু করেছে। দুই দিনের ব্যবধানে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়েছে। এদিকে দাবদাহ বয়ে যাওয়া অঞ্চলের সংখ্যাও বেড়েছে। আগামী ২৪ ঘণ্টায় দেশের কোথাও ঝড়-বৃষ্টির সম্ভাবনা নেই। বরং যেসব এলাকায় তাপপ্রবাহ বয়ে ... Read More »
‘বিশ্বকাপ ও এশিয়া কাপ দুটোই জিতবে পাকিস্তান’
১৯৯২ সালে প্রথমবারের মতো বিশ্বকাপ জয়ের স্বাদ নিয়েছিল পাকিস্তান। এরপর অনেকটা সময় কেটে গেলেও আর বিশ্বকাপ জেতা হয়নি পাকিস্তানের। তবে ২০২৩ সালে এসে অপেক্ষার হবে অবসান! দ্বিতীয় বিশ্বকাপ ঘরে তুলবে পাকিস্তান। এমনটাই বিশ্বাস পাকিস্তানের পেসার শাহিন শাহ আফ্রিদির। গতকাল শনিবার (৬ মে) পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজকে দেওয়া সাক্ষাতৎকারে শাহিন আফ্রিদি জানিয়েছে, সেপ্টেম্বরে পাকিস্তানে অনুষ্ঠিতব্য এশিয়া কাপ ও অক্টোবরে ভারতে অনুষ্ঠিতব্য ... Read More »
সরকারের লক্ষ্য উদ্ভাবননির্ভর শিক্ষাব্যবস্থা প্রণয়ন : শিক্ষামন্ত্রী
দক্ষ মানবসম্পদ তৈরি এবং উদ্ভাবন-নির্ভর সমাজ বিনির্মাণে প্রযুক্তি ও উদ্ভাবননির্ভর শিক্ষাব্যবস্থা নিশ্চিত করা সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। চতুর্থ শিল্প বিপ্লব এবং কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসারের ফলে কোটি কোটি মানুষ কর্মহীন হয়ে পড়তে পারে বলে আশঙ্কার কথা জানান মন্ত্রী। রোববার (৭ মে) ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের আমন্ত্রণে সুইজারল্যান্ডে অনুষ্ঠিত সম্মেলনে যোগ গিয়ে মন্ত্রী এসব কথা বলেন। সরকারের ‘স্মার্ট বাংলাদেশ ... Read More »
সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ রাষ্ট্রপতির সঙ্গে
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। রোববার (৭ মে) বঙ্গভবনে রাষ্ট্রপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করতে যান সেনাপ্রধান। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, সাক্ষাৎকালে সেনাপ্রধান তাঁর বাহিনীর বিভিন্ন কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। খবর বাসসের। সেনাপ্রধান ‘ফোর্সেস গোল ২০৩০’ এর আওতায় নানামুখী উন্নয়ন কর্মকাণ্ড ও পদক্ষেপ বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কেও রাষ্ট্রপ্রধানকে জানান। এ ... Read More »
যিনি জিততে পারেন ব্যালন ডি’অর, মেসি-এমবাপ্পেকে টপকে
লন ডি’অর নিয়ে ফুটবল ভক্তদের তুমুল আগ্রহ। ব্যক্তিগত সর্বোচ্চ মর্যাদার এই পুরস্কার জেতার ইচ্ছে নেই এমন ফুটবলার খুঁজে পাওয়া মুশকিল। অনেক তারকা ফুটবলাররাও কখনো জিততে পারেননি সম্মানসূচক এই পুরস্কার। পারফরম্যান্সের বিচারে প্রতি বছরই বর্ষসেরা ফুটবলার নির্বাচিত করে থাকে ফিফা। ফিফা দ্য বেস্টের পর কি ব্যালন ডি’অরও নিজের নামে করে নেবেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি নাকি নতুন কেউ জিতবেন? সেই প্রশ্নের ... Read More »
Welcome To B News Just another WordPress site