Wednesday , 24 June 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » 2023 (page 46)

Yearly Archives: 2023

টুইটারের নতুন সিইও ইয়াকারিনো

টুইটারের নতুন ‘চিফ এক্সিকিউটিভ অফিসার’ (সিইও) হলেন এনবিসি ইউনিভার্সালের বিজ্ঞাপন বিভাগের সাবেক প্রধান লিন্ডা ইয়াকারিনো। শুক্রবার (১২ মে) এক টুইটে মাস্ক এ খবর জানিয়েছেন। ইলন মাস্ক টুইটারে লিখেছেন, ‘আমি টুইটারের নতুন সিইও হিসাবে লিন্ডা ইয়াকারিনোকে স্বাগত জানাতে পেরে উত্তেজিত।’ টুইটারে কী কাজ সামলাতে হবে লিন্ডাকে তাও টুইটে পরিষ্কার করে লিখে দিয়েছেন টেসলা ও স্পেসএক্সের মালিক। তিনি জানিয়েছেন, লিন্ডা আপাতত ব্যাবসায়িক ... Read More »

দুর্বল হয়েছে মোকা, বাতাসের গতি কমে ১৩০

উপকূল অতিক্রমরত অতি প্রবল ঘূর্ণিঝড় মোকাসামান্য দুর্বল হয়েছে। ঘূর্ণিঝড় এলাকায় বাতাসের গতি কমে ১৩০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। রোববার সন্ধ্যা নাগাদ এটি আরও দুর্বল হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রবিবার বিকেলে আবহাওয়া অধিদপ্তরের ২১ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপকূল অতিক্রমরত অতি প্রবল ঘূর্ণিঝড় মোকা উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর ও সামান্য দুর্বল হয়েছে। ঘূর্ণিঝড়টির কেন্দ্র আজ বিকেল তিনটায় সিটুয়ের নিকট দিয়ে ... Read More »

আরও দুই ফিলিস্তিনি নিহত ইসরায়েলি হামলায়

গাজায় গত কয়েকদিন ধরে বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। শনিবারের হামলায় (১৩ মে) আরও দুই ফিলিস্তিনি নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। এ নিয়ে গত পাঁচ দিনের টানা হামলায় প্রাণ হারিয়েছে ৩৩ ফিলিস্তিনি। আহত হয়েছে ১৪৭ জন। জানা যায়, শনিবারও গাজার বিভিন্ন শহরকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল। এ হামলায় অনেক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে ফিলিস্তিনের ইসলামিক জিহাদ ইসরায়েলকে লক্ষ্য করে ... Read More »

ঝড়-বাতাস শুরু হলে যে দোয়াটি পড়বেন

আল্লাহ তাআলা বান্দাদের সতর্ক ও পরীক্ষা করার জন্য নানা দুর্যোগ ও বিপদ-মসিবত দিয়ে থাকেন। তেমনি একটি দুর্যোগের নাম ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড়ের কথা শুনলেই উপকূলবর্তী মানুষগুলো ভয়ে আঁতকে ওঠে। কেননা অতীতে একাধিকবার প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ের আঘাতে ক্ষত-বিক্ষত হতে হয়েছে তাদের। সম্প্রতি বঙ্গোপসাগরে আরেকটি ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছে। নাম মোখা। যেটির গতিপথ এখনও বাংলাদেশ, মিয়ানমার ও ভারতের দিকে বলেই মনে হচ্ছে। উপকূলবর্তী মানুষগুলো তাই এখন ... Read More »

জলোচ্ছ্বাস যেসব অঞ্চলে হতে পারে

শক্তি বেড়ে বিপজ্জনক হয়ে উঠছে ঘূর্ণিঝড় ‘মোকা’। বঙ্গোপসাগরে অবস্থানরত অতি প্রবল এ ঘূর্ণিঝড় রোববার সকালে আঘাত হানতে পারে। এ সময় উপকূলীয় বেশ কিছু অঞ্চলে জলোচ্ছ্বাস হতে পারে। শনিবার (১২ মে) সকালে আবহাওয়ার ১৪ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় জেলা কক্সবাজার ও চট্টগ্রাম এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ... Read More »

অপুর ‘শেষ বাজি’

দর্শকপ্রিয় অভিনেতা রাশেদ মামুন অপু। ছোটপর্দার পাশাপাশি কাজ করছেন বড় পর্দাতেও। বর্তমানে ক্যারিয়ারের দারুণ সময় পার করছেন তিনি। সম্প্রতি ‘শেষ বাজি’ নামে নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন এই গুণী অভিনেতা। সিনেমাটি পরিচালনা করবেন মেহেদী হাসান। নতুন সিনেমা প্রসঙ্গে অপু বলেন, ‘কয়েক দিন হলো ‘শেষ বাজি’ সিনেমার গল্প নিয়ে কথা হচ্ছিল। এর গল্পটি চমৎকার। সাধারণত আমরা প্রেম ভালোবাসার গল্পের সিনেমা দেখি। কিন্তু ... Read More »

স্থগিত করা হল এসএসসি’র সোমবারের পরীক্ষাও

ঘূর্ণিঝড় ‘মোকা’র কারণে ছয় শিক্ষাবোর্ডে আগামী রোববার অনুষ্ঠেয় এসএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছিল। পরে আগামী সোমবারের (১৫ মে) পরীক্ষাও স্থগিত করা হয়। শনিবার (১৩ মে) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, চট্টগ্রাম শিক্ষা বোর্ড, কুমিল্লা শিক্ষা বোর্ড, বরিশাল শিক্ষা বোর্ড, যশোর শিক্ষা ... Read More »

জেলায় জেলায় প্রস্তুতি, মোখার প্রভাবে উত্তাল সাগর

বঙ্গপোসাগরে সৃষ্ট নিম্নচাপটি ঘূর্ণিঝড় মোখায় রূপ নিয়েছে। এতে উত্তাল রয়েছে বঙ্গোপসাগর। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা, পায়রা সমুদ্র বন্দরকে দুই নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, আজ বৃহস্পতিবার (১১ মে) বেলা ১২টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে এক হাজার ২৫৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দর থেকে প্রায় একই দূরত্বে অবস্থান করছিল এটি। এদিকে, ঘূর্ণিঝড় মোখার ... Read More »

স্বাস্থ্যসেবায় কমিউনিটি ক্লিনিকের ভূমিকা গুরুত্বপূর্ণ: স্পিকার

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণকে স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। তার সুদক্ষ নেতৃত্বে মাতৃ ও শিশু মৃত্যুর হার কমেছে। শিশুদের টিকাদান কর্মসূচি সফল হয়েছে। সারাদেশে জনগণকে সুষ্ঠুভাবে কোভিড-১৯ ভ্যাকসিন দেওয়া হয়েছে। কমিউনিটি ক্লিনিক জনগণকে স্বাস্থ্যসেবা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সরকারিভাবে ৩২ ধরনের ওষুধ জনগণকে সরবরাহ করা হচ্ছে। বৃহস্পতিবার রংপুরের পীরগঞ্জে পরমাণু ... Read More »

চোখ জুড়িয়ে যায় হাসপাতালগুলো দেখলে: স্বাস্থ্যমন্ত্রী

হাসপাতালগুলো এখন আর আগের মতো জরাজীর্ণ অবস্থায় নেই বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, আমাদের প্রতিটি হাসপাতাল এখন নতুনরূপে সজ্জিত হয়েছে। কিন্তু আমাদের সমস্যা হলো পুরোনো জিনিসটাকেই মনে ধারণ করে রাখি, আমরা নতুন কিছু দেখতে পাই না। আমাদেরকে নতুন কিছু দেখতে হবে, এজন্য হাসপাতালগুলো ভিজিট করতে হবে। বুধবার (১০ মে) দুপুরে রাজধানীর ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতালে ... Read More »

Scroll To Top