অন্তর্বর্তী সরকার দেশে ইতিহাসের সেরা এক নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রোববার (১২ জানুয়ারি) নিজ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকন অ্যারাল্ড গুলব্র্যান্ডসনের সঙ্গে সাক্ষাৎকালে তার কাছে এ পরিকল্পনার কথা ব্যক্ত করেন তিনি। ড. মুহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশে আগামীতে যে সাধারণ নির্বাচন হবে, সেটিকে ইতিহাসের সেরা এবং ঐতিহাসিক করার পরিকল্পনা করছি, যেন এ নির্বাচন ... Read More »
Monthly Archives: January 2025
চাকরিচ্যুত বিডিআর সদস্যরা নতুন কর্মসূচি দিল
পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্তের দাবিতে শুক্রবার এবং শনিবার প্রতিটি জেলায় অনলাইন-অফলাইনে গণসংযোগ। এছাড়া রবিবার (১২ জানুয়ারি) জেলায় জেলায় মানববন্ধন করবে বিডিআর থেকে চাকরিচ্যুত সদস্য ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিম সরকার এসব কর্মসূচির ঘোষণা দেন। তিনি বলেন, সরকার আমাদের দাবিকে স্বাগত জানিয়েছে। এ নিয়ে আলোচনার আশ্বাস দিয়েছেন। সরকারের পক্ষ থেকে আগামী ১৯ জানুয়ারি শুনানি ... Read More »
ফেব্রুয়ারি মাসের মধ্যে সবাই হাতে নতুন বই পাবে : শফিকুল আলম
ফেব্রুয়ারি মাসের মধ্যে সবাই হাতে নতুন বই পাবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। অন্তর্বর্তীকালীন সরকার এটি নিয়ে কাজ করছে বলেও জানান তিনি। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। শফিকুল আলম বলেন, ‘আওয়ামী লীগের আমলে ১ জানুয়ারি বই উৎসব করলেও সবার হাতে নতুন বই যেত তিন থেকে চার মাস পর। এবার ... Read More »
ইসলামী ব্যাংকের সাবেক এক্সিকিউটিভ প্রেসিডেন্ট এম. কামালউদ্দীন চৌধুরীর ইন্তেকাল
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির সাবেক এক্সিকিউটিভ প্রেসিডেন্ট (ব্যবস্থাপনা পরিচালক) ও বরেণ্য ব্যাংকার এম. কামালউদ্দীন চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ৮ জানুয়ারি ২০২৫ বুধবার বিকাল ৩ টায় ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। তিনি স্ত্রী,এক মেয়ে, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তিনি ১৯৮৯ সালে ইসলামী ব্যাংকে এক্সিকিউটিভ ... Read More »
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে সরাসরি লন্ডন ক্লিনিকে নেওয়া হয়েছে।
যুক্তরাজ্যের লন্ডনে পৌঁছার পর হিথ্রো বিমানবন্দর থেকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে সরাসরি লন্ডন ক্লিনিকে নেওয়া হয়েছে। বুধবার (৮ জানুয়ারি) বাংলাদেশ সময় দুপুর ২টা ৫৫ মিনিটে খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুল্যান্সটি হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে। এ সময় তাকে স্বাগত জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে পরিবারের সদস্যরা। গণমাধ্যমেকে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার। তিনি জানান, ... Read More »
ইসলামী ব্যাংকের ইন্টার্নশিপ প্রোগ্রাম উদ্বোধন
ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমি (আইবিটিআরএ) আয়োজিত ১৬১তম ইন্টার্নশিপ প্রোগ্রাম ৭ জানুয়ারি ২০২৫, মঙ্গলবার শুরু হয়েছে। ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ প্রধান অতিথি হিসেবে এ প্রোগ্রামের উদ্বোধন করেন। ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ও আইবিটিআরএ-এর প্রিন্সিপাল কে.এম. মুনিরুল আলম আল-মামুন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আহমেদ জুবায়েরুল ... Read More »
‘রাজনৈতিক দলগুলো বেশি সংস্কার না চাইলে এ বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন’
রাজনৈতিক দলগুলো বেশি সংস্কার না চাইলে এ বছরের ডিসেম্বরের মধ্যে অন্তর্বর্তী সরকার নির্বাচন দিয়ে দেবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। মঙ্গলবার (৭ জানুয়ারি) কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে (কেআইবি) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। প্রধান উপদেষ্টার প্রেসসচিব বলেন, ‘জন-আকাঙ্ক্ষার যে জায়গাটা অন্তর্বর্তী সরকার তৈরি করতে পেরেছে, সেটা হলো একটা রোডম্যাপ দিয়েছে। দুটি ব্রড টাইম লাগিয়েছে। একটা হচ্ছে যদি ... Read More »
শিল্প খাতে আরও বিনিয়োগ আনার জন্য বাংলাদেশকে বিশ্বের সামনে তুলে ধরুন: প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষকে (বেপজা) দেশের শিল্প খাতে আরও বিনিয়োগ আনার জন্য বিদেশে বাংলাদেশকে নিয়ে প্রচারণা বাড়ানোর নির্দেশ দিয়েছেন। সোমবার ঢাকায় তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে ২০২৩-২৪ অর্থবছরের বেপজার বার্ষিক প্রতিবেদন উপস্থাপনকালে তিনি এমন নির্দেশনা দেন। প্রধান উপদেষ্টা বেপজা কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, ‘অর্থনৈতিক কূটনীতির জন্য একটি টিম তৈরি ... Read More »
৬ ব্যাংকের নিরীক্ষায় বিদেশি প্রতিষ্ঠানকে নিয়োগ করেছে বাংলাদেশ ব্যাংক
আর্থিক অনিয়ম ও দুর্নীতিতে জর্জরিত দেশের ৬টি ব্যাংকের সম্পদের গুণমান মূল্যায়নে আন্তর্জাতিক নিরীক্ষা প্রতিষ্ঠান আর্নস্ট অ্যান্ড ইয়ং (ইওয়াই) ও কেপিএমজিকে নিয়োগ করেছে বাংলাদেশ ব্যাংক। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে দেশের ব্যাংকিং খাতে স্বচ্ছতা ও জবাবদিহি ফিরিয়ে আনার প্রচেষ্টার অংশ হিসেবে এই নিরীক্ষা করা হচ্ছে। নিরীক্ষার জন্য বাছাই ব্যাংকগুলো হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ... Read More »
সরকার জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে
রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে জুলাই ঘোষণাপত্র খসড়া চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। রবিবার (৫ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক বিফ্রিংয়ে তিনি এ কথা বলেন। তবে কবে ঘোষণাপত্র প্রকাশ বা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার এখনো তারিখ ঠিক করা হয়নি বলে জানান তিনি। শফিকুল আলম বলেন, ‘জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথাবার্তা ... Read More »
Welcome To B News Just another WordPress site