Wednesday , 24 June 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » 2023 (page 35)

Yearly Archives: 2023

জাতীয় নির্বাচনের পাঁচ মাস আগের উপনির্বাচনে ভোটার উপস্থিতি বেশি হওয়াই অস্বাভাবিক : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘জাতীয় নির্বাচনের আর মাত্র পাঁচ মাস বাকি। এ অবস্থায় উপনির্বাচনে ভোটার উপস্থিতি কম হওয়াটাই স্বাভাবিক। বেশি হওয়াটা অস্বাভাবিক।’ তিনি আরও বলেন, ‘নির্বাচন কমিশন অত্যন্ত শক্তিশালী এবং সরকারি দলের তোয়াক্কা করে না।’ আজ সোমবার (১৭ জুলাই) দুপুরে সচিবালয়ে মতবিনিময়কালে সাংবাদিকরা ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ভোটার উপস্থিতি অপেক্ষাকৃত কম দেখা ... Read More »

প্রাপ্ত কেন্দ্র ৭০: আরাফাত ১৩৫২০, হিরো আলম ২৮৬১

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। চলছে গণনা। সোমবার সকাল ৮টায় শুরু হওয়া ভোট শেষ হয়েছে বিকেল ৪টায়। এখন সবার অপেক্ষা ফলাফলের দিকে। এ নির্বাচনে মোট কেন্দ্র ১২৪টি। এর মধ্যে ৭০ কেন্দ্রের ফলাফল অসমর্থিত সূত্রে পাওয়া গেছে। এতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত নৌকা প্রতীকে পেয়েছেন ১৩ হাজার ৫২০ ভোট। স্বতন্ত্র প্রার্থী শরাফুল আলম (হিরো আলম) একতারা প্রতীকে ... Read More »

গত তিন মাসে সৌদি থেকে এসেছে সবচেয়ে বেশি রেমিট্যান্স

গত কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্র থেকে সবচেয়ে বেশি রেমিট্যান্স আসে। কিন্তু গত তিন মাস ধারাবাহিকভাবে বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন সৌদি আরবে থাকা প্রবাসীরা। ফলে ২০২২-২৩ অর্থবছরে দেশটি থেকে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে। বাংলাদেশ ব্যাংকের এক হালনাগাদে এ তথ্য জানা গেছে। এতে দেখা যায়, ২০২২-২৩ অর্থবছরে সৌদি আরব থেকে বৈধ চ্যানেলে মোট ৩৭৭ কোটি ডলার সমপরিমাণ প্রবাসী আয় দেশে এসেছে। একই সময়ে ... Read More »

বিএনপির রাজনীতি ধ্বংসের শেষপ্রান্তে: কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নেতারা বলছেন- ‘দেশ নাকি ক্রান্তিলগ্নে দাঁড়িয়ে আছে!’ আসলে বিএনপির রাজনীতিই আজ ধ্বংসের শেষপ্রান্তে। তাদের মিথ্যাচারের ফাঁপা বেলুন ইতোমধ্যে চুপসে যেতে শুরু করেছে। রোববার (১৬ জুলাই) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, বিএনপি জন্মলগ্ন থেকেই মিথ্যাচার ও অপপ্রচারের চর্চা করে আসছে। তারা দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত। তারা চায় ... Read More »

স্বাস্থ্য অধিদফতরের হাসপাতাল শাখায় নতুন পরিচালক পদায়ন

স্বাস্থ্য অধিদফতরের হাসপাতাল ও ক্লিনিক শাখায় নতুন পরিচালক পদায়ন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। রাজশাহী বিভাগের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. হাবিবুল আহসান তালুকদারকে স্বাস্থ্য অধিদফতরের হাসপাতাল শাখার নতুন পরিচালক করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. আলমগীর কবির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ‘পুনরাদেশ না দেওয়া ... Read More »

পোস্ট এডিট-অনুবাদ সবই করা যাবে থ্রেডসে

বিশ্বের ১০০টি দেশে চালু হয়েছে টুইটারের নতুন প্রতিদ্বন্দ্বী থ্রেডস। থ্রেডস অ্যাপের ব্যবহারকারীর সংখ্যা ১০০ মিলিয়নেরও বেশি। সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে এর ব্যবহারকারীর সংখ্যা। এজন্য নতুন নতুন ফিচার যুক্ত হচ্ছে অ্যাপটিতে। থ্রেড ঠিক টুইটারের মতো কাজ করে এবং এতে পোস্ট, ভিডিও শেয়ার, রি-পোস্ট ইত্যাদি অনেক কিছুই করতে পারবেন। ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট থাকলে তার সাহায্যে অনায়াসেই থ্রেডসে অ্যাকাউন্ট খোলা যাবে। ইন্সটাগ্রাম অ্যাকাউন্টের ক্রেডেন্সিয়াল ... Read More »

ছোট্ট রাব্বির দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে শনিবার (১৫ জুলাই) সাধারণ রোগীর মতো ১০ টাকায় টিকিট কেটে চোখের চিকিৎসা নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চোখের চিকিৎসা শেষে হাসপাতাল ত্যাগ করার সময় তিনি রোগী ও তাদের স্বজন, চিকিৎসক, নার্স, কর্মচারীসহ সবার সঙ্গে কুশলবিনিময় করেন ও ছবি তোলেন। এসময় ভিড়ের মাঝে দাঁড়িয়ে থাকা ছোট্ট রাব্বির দিকে চোখ পড়ে প্রধানমন্ত্রীর। তিনি এগিয়ে যান, পরম মমতায় আদর ... Read More »

প্রধানমন্ত্রীর ফেলোশিপ পেলেন ৪৮ জন উচ্চশিক্ষার্থী

বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলো থেকে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ডিগ্রি অর্জনের জন্য ৪৮ জন উচ্চশিক্ষার্থীকে ফেলোশিপ (পিএমএফ) দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্যে এ পর্যন্ত ২৭৭ জনকে মাস্টার্স এবং ১০৮ জন পিএইচডি ফেলোশিপ এই বৃত্তি দেয়া হয়েছে। রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলো থেকে ডিগ্রী অর্জনের জন্যে ৩৮ জনকে মাস্টার্স ও ১০ জনকে পিএইচডি পিএমএফ প্রদান করেছেন। এই বৃত্তি ... Read More »

এক সপ্তাহে রেমিট্যান্স এলো ৫ হাজার কোটি টাকা

চলতি জুলাই মাসের প্রথম সপ্তাহে ৫ হাজার ৫১ কোটি ৭৬ লাখ টাকা (৪৬ কোটি ৫৬ লাখ মার্কিন ডলার) রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। চলমান ধারা অব্যাহত থাকলে মাস শেষে প্রবাসী আয় ২০০ কোটি ডলার ছাড়াবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রোববার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। চলতি মাসের ১ থেকে ৭ জুলাই পর্যন্ত রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৫ ... Read More »

টি-টেন লিগে নাম লেখালেন পাঁচ বাংলাদেশি খেলোয়াড়

যুক্তরাষ্ট্র ক্রিকেটের নতুন টুর্নামেন্ট ইউএস মাস্টার্স টি-টেন লিগে নাম লিখিয়েছেন নাসির হোসেনসহ পাঁচ বাংলাদেশি ক্রিকেটার। সবাই টুর্নামেন্টের দল আটলান্টা রাইডার্সের হয়ে খেলবেন। নাসির ছাড়াও আটলান্টা দলে ভিড়িয়েছে ফরহাদ রেজা, ইলিয়াস সানি, জুনায়েদ সিদ্দিকী ও কামরুল ইসলাম রাব্বিকে। বাংলাদেশ ছাড়াও ভারত, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটারদের দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। লিগে আটলান্টার হয়ে আরও খেলবেন ওয়েস্ট ইন্ডিজের মারকুটে ... Read More »

Scroll To Top