Wednesday , 24 June 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » 2023 (page 14)

Yearly Archives: 2023

প্রধানমন্ত্রী খুলনায় ২৪ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও পাঁচটির ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন

প্রায় আড়াই হাজার কোটি টাকার ২৯টি উন্নয়ন কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (নভেম্বর ১৩) বিকেলে খুলনা সার্কিট হাউস মাঠে খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভা থেকে প্রধানমন্ত্রী এসব উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন। এর আগে দুপুর ১২টা ৫০ মিনিটে হেলিকপ্টারে খুলনা জেলা স্টেডিয়ামে অবতরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুর ১টা থেকে ... Read More »

৪৮ ঘণ্টার কর্মসূচি আসছে বিএনপির

দেশব্যাপী চলমান অবরোধ কর্মসূচি আবারও বাড়ছে। একদফা দাবিতে আন্দোলনের ধারাবাহিকতায় পঞ্চম দফায় আগামী বুধবার (১৫ নভেম্বর) সকাল ছয়টা থেকে শুক্রবার (১৭ নভেম্বর) সকাল ছয়টা পর্যন্ত দেশব্যাপী ফের ৪৮ ঘণ্টা রাজপথ, রেলপথ ও নৌপথ অবরোধের কর্মসূচি আসছে। তবে জনস্বার্থে আগামীকাল মঙ্গলবার (১৪ নভেম্বর) কর্মসূচির আওতামুক্ত রাখা হবে। কিছু সময়ের মধ্যে নতুন এই কর্মসূচি যুগপৎভাবে ঘোষণা করা হবে। বিএনপি ও যুগপৎ শরিক ... Read More »

পদোন্নতি পেলেন ৪৬ পুলিশ কর্মকর্তা

পদোন্নতি পেলেন ৪৬ পুলিশ কর্মকর্তা। সহকারী পুলিশ সুপার (এএসপি) থেকে অতিরিক্ত পুলিশ সুপার (ষষ্ঠ গ্রেডে) পদে পদোন্নতি পেয়েছেন এসব কর্মকর্তা। রোববার (১২ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। উপসচিব সিরাজুম মুনিরা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (পুলিশ) ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাদের ‘অতিরিক্ত পুলিশ সুপার’ পদে পদোন্নতি করা হলো। এ ছাড়া প্রজ্ঞাপনে পদোন্নতি পাওয়া ... Read More »

১০ দিনে রেমিট্যান্স এলো ৭৯ কোটি ডলার

আবার সচল হয়েছে দেশের রেমিট্যান্সের চাকা। চলতি নভেম্বর মাসের প্রথম ১০ দিনে রেমিট্যান্স এসেছে ৭৯ কোটি ৪৪ লাখ ডলার। এ হিসাবে প্রতিদিন রেমিট্যান্স এসেছে গড়ে ৭ কোটি ৯৪ লাখ ডলার। রোববার (১২ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ থেকে এ তথ্য জানা গেছে। প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের মধ্যে বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ৭২ কোটি ৩২ লাখ ৬০ হাজার ডলার। এ ছাড়া রাষ্ট্রীয় ব্যাংকগুলোর ... Read More »

কেউ বাসে আগুন দিতে গেলে, তাকে সেই আগুনে ফেলে দেবেন: প্রধানমন্ত্রী

‘কেউ যদি বাসে আগুন দিতে যায়, তাকে ধরে সেই আগুনে ফেলে দেবেন। সে বুঝুক আগুনের কত জ্বালা।’ এই মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার (১২ নভেম্বর) নরসিংদীতে মোসলেম উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ‘তারা পুলিশ হাসপাতালে আক্রমণ করে অ্যাম্বুলেন্স পুড়িয়ে দিয়েছে। তারেক জিয়ার চামচারা এসব হামলা করছে।’ শেখ হাসিনা আরো বলেন, ... Read More »

বাগমারায় মামলার বাদীকে প্রাননাশের হুমকি

বাগমারা(রাজশাহী)প্রতিনিধিঃ আদালতে মামলা করে বিপাকে পড়েছেন বাদী খোর্দ্দঝিনা গ্রামের রশিদুল ইসলাম। বিবাদী পক্ষের লোকজনের প্রান নাশের হুমকিতে তিনি পরিবার পরিজন নিয়ে ব্যাপক আতংকের মধ্যে রয়েছেন। যে কোন সময় বিবাদী পক্ষের লোকজন তাদের উপর হামলা করতে পারে বলে তিনি অভিযোগ করেছেন। ঘটনাটি ঘটেছে রাজশাহীর বাগমারা উপজেলার ঝিকরা ইউনিয়নের খোর্দ্দঝিনা গ্রামে ।হামলার ভয়ে বাদী পক্ষের লোকজন নিরাপত্রা হীনতায় ভোগছেন বলে জানা গেছে। ... Read More »

অবরোধে বাস চলাচল নিয়ে যে ঘোষণা দিল মালিক সমিতি

যুগপৎ আন্দোলনের ধারাবাহিকতায় আবারও টানা ৪৮ ঘণ্টা দেশজুড়ে অবরোধ ডেকেছে বিএনপি-জামায়াত। অবরোধে ঢাকাসহ সারাদেশে বাস-মিনিবাস চলাচল অব্যাহত থাকবে বলে জানিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। শনিবার (১১ নভেম্বর) সংবাদ মাধ্যমে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির দপ্তর সম্পাদক সামদানী খন্দকারের পাঠানো বিবৃতিতে এ কথা জানানো হয়। বিবৃতিতে বলা হয়, বিএনপি-জামায়াতের ডাকা আগামীকাল থেকে টানা ৪৮ ঘণ্টা সারাদেশে সড়ক-রেল-নৌপথ অবরোধে ঢাকাসহ সারাদেশে ... Read More »

গাজায় যুদ্ধবিরতি কতটা কার্যকর

৩৬ দিনে গড়িয়েছে ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ। এরমধ্যে নিজের অবস্থান থেকে সরে এসেছেন ইসরায়েলের ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সামরিক পদক্ষেপ ছাড়া কোনো বিকল্প উপায় নিয়ে কোনো আলোচনা করবে না বলে সাফ জানিয়েছিল তেলআবিব। তবে এখন নমনীয় হচ্ছে ইসরায়েল। হামাসের সঙ্গে জিম্মিদের মুক্তির জন্য আলোচনা করছে তারা। খবর আলজাজিরার। হোয়াইট হাউস জানিয়েছে, গাজার উত্তরাঞ্চলে চার ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল। মূলত এ ... Read More »

উপসচিব পদে পদোন্নতি ২৪০ কর্মকর্তার

প্রশাসনে সিনিয়র সহকারী সচিব থেকে উপসচিব পদে পদোন্নতি পেয়েছেন ২৪০ জন কর্মকর্তা। শনিবার (১১ নভেম্বর) এ পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। পদোন্নতি প্রাপ্তদের মধ্যে বিদেশে বিভিন্ন দূতাবাস ও মিশনে থাকা ৯ জন সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার কর্মকর্তাও রয়েছেন। প্রজ্ঞাপনে জানানো হয়, সংশ্লিষ্ট প্রশাসনিক মন্ত্রণালয় কর্মকর্তাদের প্রেষণ পদের বেতন স্কেল উন্নীত করে আদেশ জারি করবে। আদেশ জারির ... Read More »

আজকের দিনটি একটা গর্বের দিন: প্রধানমন্ত্রী

দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত ১০২ কিলোমিটার রেললাইনের উদ্বোধনী করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমি খুব আনন্দিত। একটা কথা দিয়েছিলাম, কথাটা রাখলাম। আজকের দিনটি বাংলাদেশের জনগণের জন্য একটা গর্বের দিন।’ শনিবার দোহাজারী-কক্সবাজার আইকনিক রেলস্টেশনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, বর্তমানের কক্সবাজার ১৫ বছর আগে এমন দৃশ্য ছিল না।  আগে দালান-কোঠা এত ছিল না।  যোগাযোগ ব্যবস্থা এত ভালো ছিল ... Read More »

Scroll To Top