Thursday , 14 May 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » জাতীয় (page 4)

Category Archives: জাতীয়

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিতে বাসায় গেলেন

টি.এ.কে আজাদ:  জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজ নিতে তার বাসায় গেছেন ঢাকা সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের পক্ষ থেকে আমিরের সুস্বাস্থ্য কামনা করে শুভেচ্ছা বিনিময় করেছেন। রোববার (২৪ আগস্ট) ইসহাক দার জামায়াতের আমিরের বাসভবন পরিদর্শনে যান। বিষয়টি পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের ফেসবুকে এক পোস্টে প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, উপপ্রধানমন্ত্রী ... Read More »

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর সাক্ষাৎ, প্রধান উপদেষ্টার সঙ্গে

মোঃ কবির হোসেন:  অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। রবিবার বিকেলে রাজধানী ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। এর আগে গতকাল শনিবার বাংলাদেশ সফরে আসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী। ঢাকায় অবতরণের পর তিনি গতকাল বিএনপি, জামায়াত, এনসিপিসহ ... Read More »

সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ‘অ্যান্টিভেনম’ রাখার নির্দেশ: হাইকোর্ট

টি.এ.কে আজাদ:       দেশের সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপের বিষের প্রতিষেধক ‘অ্যান্টিভেনম’ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) এবং ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালককে (ডিজি) দ্রুত এই আদেশ বাস্তবায়ন করে আদালতে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। সোমবার (১৮ আগস্ট) জনস্বার্থে দায়ের করা একটি রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ ... Read More »

এখনো মব জাস্টিস চলছে ঢাকার বাইরে : স্বরাষ্ট্র উপদেষ্টা

মোঃ কবির হোসেন:     ঢাকার আশপাশের এলাকায় এখনো গণপিটুনি বা ‘মব জাস্টিস’ চলছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (১৮ আগস্ট) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর ১২তম সভা শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “আমরা চাই গণপিটুনি যতটা সম্ভব কমানো যায়। কয়েকদিন আগে রংপুরে একটি ঘটনা ঘটেছে। ... Read More »

এই দেশে ধর্ম, জাতি বা গোত্রের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না: সেনাপ্রধান

টি.এ.কে আজাদ:    শত শত বছর ধরে এ দেশের সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করে আসছে এবং ভবিষ্যতেও এই সম্প্রীতি বজায় থাকবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেন, এই দেশে ধর্ম, জাতি বা গোত্রের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না এবং সব নাগরিকের সমান অধিকার থাকবে। শনিবার (১৬ আগস্ট) ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে জন্মাষ্টমীর শোভাযাত্রা উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন। ... Read More »

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা আগামী সপ্তাহে: ইসি সচিব

টি.এ.কে আজাদ:    আগামী সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। আজ বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আখতার আহমেদ। তিনি বলেন, ‘রোডম্যাপ নিয়ে আলোচনা হয়েছে। আগামী সপ্তাহে প্রকাশ করা হবে। তবে কোন পদ্ধতিতে রোডম্যাপ হবে, তা পরবর্তী সময়ে জানানো হবে।’ প্রবাসীদের ভোটাধিকার প্রসঙ্গে ইসি সচিব জানান, ... Read More »

নির্বাচনে অংশ নিতে পারবে না ঋণখেলাপিরা : অর্থ উপদেষ্টা

টি.এ.কে আজাদ:    অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ জানিয়েছেন, ঋণখেলাপিরা আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না। বুধবার সচিবালয়ে জাতীয় পেনশন কর্তৃপক্ষের ‘ইউ পেনশন’ অ্যাপ উদ্বোধন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। তিনি বলেন, নির্বাচন কমিশনের উচিত ঋণখেলাপিদের শনাক্ত করা। তবে এক্ষেত্রে আদালতের স্থগিতাদেশ (স্টে অর্ডার) একটি বড় সমস্যা। তিনি মহিউদ্দিন খান আলমগীরের উদাহরণ দিয়ে বলেন, তিনি পাঁচ ... Read More »

প্রধান উপদেষ্টা মালয়েশিয়ায় পৌঁছেছেন

তিন দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। স্থানীয় সময় সোমবার (১১ আগস্ট) রাত ৭টা ৫০ মিনিটে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটি কুয়ালালামপুরে অবতরণ করে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে। এর আগে বাংলাদেশ সময় দুপুর ২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে মালয়েশিয়ার উদ্দেশে রওনা দেন ... Read More »

ভোট গণনার সময় গণমাধ্যমকর্মী থাকতে পারবেন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গণনার সময় গণমাধ্যমকর্মীরা থাকতে পারবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। সোমবার (১১ আগস্ট) ‘গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২, সংশোধন অধ্যাদেশ ২০২৫’ নিয়ে ইসির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সুযোগ বন্ধ করল ইসি ইসি সানাউল্লাহ বলেন, ‘গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ২০২৫ এর খসড়া চূড়ান্ত হয়েছে। ... Read More »

জাতীয় নির্বাচনের জন্য টাকা নিয়ে কোনো কার্পণ্য করা হবে না : অর্থ উপদেষ্টা

মোঃ কবির হোসেন:    জাতীয় নির্বাচনের জন্য টাকা নিয়ে কোনো কার্পণ্য করা হবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। বুধবার (৬ আগস্ট) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি ও অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা সাংবাদিকদের এ কথা বলেন। সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘নির্বাচনের জন্য যত টাকা লাগবে, তা দেওয়া হবে। এ নিয়ে ... Read More »

Scroll To Top