পিআর নাকি বিদ্যমান পদ্ধতিতে নির্বাচন—এর সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোই নেবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। এ বিষয়ে সরকারের বক্তব্য কম হওয়া শ্রেয় বলেও মনে করেন তিনি। আজ রবিবার (২১ সেপ্টেম্বর) গবেষণা সংস্থা ইনোভেশনের জরিপের ফলাফল উপস্থাপন অনুষ্ঠানে অংশ নিয়ে প্রেসসচিব এ কথা বলেন। শফিকুল আলম বলেন, জরিপের পরিসংখ্যানই বলছে সরকারের ওপর জনগণের আস্থা আছে। জরিপে ৯৫ শতাংশ মানুষ ... Read More »
Category Archives: জাতীয়
সরকারি যত প্রশিক্ষণ কেন্দ্র আছে সেগুলোর ওপর মূল্যায়ন করতে হবে : প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘সরকারি যত প্রশিক্ষণ কেন্দ্র আছে সেগুলোর ওপর মূল্যায়ন করতে হবে। কী ধরনের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, প্রশিক্ষণের ধরন-মান ইত্যাদির মানদণ্ড নির্ধারণ করে ক্যাটাগরিভিত্তিক প্রতিটি প্রশিক্ষণ কেন্দ্রকে র্যাংকিং করতে হবে এবং নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে।’ আজ বুধবার প্রধান উপদেষ্টার সভাপতিত্বে জাতীয় প্রশিক্ষণ কাউন্সিলের নবম সভায় এই কথা বলেন তিনি। সভায় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, আইন উপদেষ্টা ... Read More »
নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই , পৃথিবীর কোনো শক্তি ঠেকাতে পারবে না: প্রেস সচিব
অন্তর্বর্তী সরকারের ঘোষণা অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। পৃথিবীর কোনো শক্তি ভোট ঠেকাতে পারবে না, সেই প্রস্তুতি নেওয়া হয়েছে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রোববার (৭ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার সভাপতিত্বে এক উচ্চপর্যায়ের বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়। বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। প্রেস সচিব জানান, আসন্ন এ ... Read More »
আদালত কোনো ব্যক্তিকে ফেরারি আসামি ঘোষণা করলে তিনি নির্বাচন করতে পারবেন না,ইসির প্রস্তাব
টি.এ.কে আজাদ: যেকোনো আদালত কোনো ব্যক্তিকে ফেরারি আসামি ঘোষণা করলে তিনি নির্বাচন করতে পারবেন না, কোনো নির্বাচনী আসনে একক প্রার্থী থাকলে তাকে অবশ্যই ‘না ভোট’-এর বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে বিধানসহ একগুচ্ছ সংস্কার প্রস্তাব এনে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন আইন মন্ত্রণালয় পাঠিয়েছে নির্বাচন কমিশন। বুধবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সরকারের কাছে পাঠানো সংস্কারের প্রস্তাবের সার্বিক বিষয় সাংবাদিকদের কাছে তুলে ... Read More »
অনুপযোগী ভোটকেন্দ্র সংস্কারে ১১০ কোটি টাকা লাগবে বলে জানিয়েছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর।
টি.এ.কে আজাদ: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যবহার অনুপযোগী ভোটকেন্দ্র সংস্কারে ১১০ কোটি টাকা লাগবে বলে জানিয়েছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। সম্প্রতি নির্বাচন কমিশন (ইসি) থেকে ভোটকেন্দ্র সংস্কার করতে শিক্ষা মন্ত্রণালয়কে চিঠি দিলে, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এমন তথ্য জানিয়েছে। অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. আলতাফ হোসেনের তৈরি করা ওই প্রতিবেদনে বলা হয়েছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ভোটকেন্দ্র হিসেবে মাধ্যমিক ও উচ্চ ... Read More »
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সংঘর্ষের ঘটনায় যৌথ বাহিনী মোতায়েন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সংঘর্ষের ঘটনায় রোববার (৩১ আগস্ট) বিকেল পৌনে ৪টার দিকে পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর যৌথ বাহিনী মোতায়েন করা হয়েছে। এর আগে বিকেল ৩টায় হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট বাজারের পূর্ব সীমা থেকে রেলগেট পর্যন্ত ১৪৪ ধারা জারি করেন। সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন, ... Read More »
বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন শুরু হয়েছে
টি.এ.কে আজাদ: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর মধ্যে চার দিনব্যাপী মহাপরিচালক পর্যায়ের ৫৬তম সীমান্ত সম্মেলন আজ থেকে শুরু হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) ঢাকার পিলখানাস্থ বিজিবি সদর দপ্তরে শুরু হয়। এই সম্মেলন দুই প্রতিবেশী দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বিরাজমান বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীর নেতৃত্বে ২১ ... Read More »
জুলাই সনদ বাস্তবায়নে বিশেষ সাংবিধানিক আদেশের বা গণভোট এর পরামর্শ
মোঃ কবির হোসেন: জুলাই জাতীয় সনদের আইনি বাধ্যবাধকতা নিশ্চিত করতে গণভোট বা বিশেষ সাংবিধানিক আদেশের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রোববার জাতীয় ঐকমত্য কমিশন আয়োজিত এক আলোচনায় এই পরামর্শ উঠে আসে। আলোচনায় গণভোটের ক্ষেত্রে আগামী জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে এটি আয়োজনের সম্ভাবনার কথাও বলা হয়। আলোচনায় অংশ নেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামানসহ বিশেষজ্ঞ প্যানেলের ... Read More »
বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়
টি.এ.কে আজাদ: ২০২৪ সালের ৫ আগস্টের পর দেশের বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার সচিবালয়ে আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, একটি পিস্তল উদ্ধার করে দিতে পারলে ৫০ হাজার টাকা, চায়না রাইফেলের জন্য ১ লাখ টাকা, এসএমজি’র জন্য ১ লাখ ৫০ হাজার, এলএমজি’র ... Read More »
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে বাসায় গেলেন ইসহাক দার
মোঃ ইউসুফ খান: সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে তার বাসভবনে গিয়েছেন ঢাকা সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মাদ ইসহাক দার। রবিবার (২৪ আগস্ট) সন্ধ্যা ৭টায় তিনি গুলশানে বিএনপির চেয়ারপারসনের বাসভবনে যান। খালেদা জিয়া লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, হার্ট ও চোখের সমস্যাসহ নানা রোগে ভুগছেন। শনিবার দুপুর আড়াইটার পর পাকিস্তানের ... Read More »
Welcome To B News Just another WordPress site