Thursday , 14 May 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » অপরাধ » রাজন হত্যা: ৪ জনের ফাঁসি

রাজন হত্যা: ৪ জনের ফাঁসি

সিলেটে শিশু রাজন হত্যা মামলায় চার জনকে ফাঁসির রায় দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন, প্রধান আসামি কামরুল ইসলাম, ময়না মিয়া, জাকির হোসেন পাভেল ও তাজউদ্দিন বাদল।

 

এদের মধ্যে জাকির হোসেন পলাতক। ঘটনার চার মাসের মাথায়, রায় দিলেন আদালত। দ্রুততম সময়ের মধ্যে রায় পেয়ে, সন্তোষ জানিয়েছে রাজনের পরিবার।

এর আগে সকাল সাড়ে ১১টার দিকে আদালতে হাজির করা হয় আসামিদের। পরে রায় পড়া শেষে, আদালত চার জনকে মৃত্যুদণ্ড দেন।

গত ৮ জুলাই সিলেটের কুমারগাঁওয়ে শিশু শেখ সামিউল আলম রাজনকে চুরির অভিযোগে পিটিয়ে হত্যা করা হয়। এরপর ঘটনার একমাস আটদিনের মাথায় ১৬ ই আগষ্ট ১৩ জনকে অভিযুক্ত কোরে আদালতে অভিযোগপত্র দাখিল করা হলে ২২ সেপ্টেম্বর থেকে শুরু হয় এর বিচার কাজ। রাজন হত্যা মামলায় ১৩ আসামীর মধ্যে প্রধান আসামী কামরুল সহ মোট ১১ জন গ্রেফতার হলেও এখনো পলাতক আছে শামিম ও পাভেল নামে দুইজন।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top